Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

বেঙ্গালুরু শ্লীলতাহানি : বাবা আবু আজমির মন্তব্য ঢাকতে গিয়ে এষা গুপ্তকে কুৎসিত আক্রমণ ছেলের

বেঙ্গালুরু শ্লীলতাহানি ঘটনায় আবু আজমির যৌন মন্তব্যের প্রতিবাদ করেছিলেন অভিনেত্রী এষা গুপ্ত। তার জেরে এবার আবু আজমির ছেলে ফরহান আজমির কুৎসিত আক্রমণের শিকার হতে হল এষাকে।

বেঙ্গালুরু, ৪ জানুয়ারি : বর্ষবরণের রাতে বেঙ্গালুরুর রাস্তায় গণ শ্লীলতাহানির ঘটনায় উত্তাল গোটা দেশ। তারই মাঝে সমাজবাদী পার্টির নেতা তথা অভিনেত্রী আয়েষা টাকিয়ারি শ্বশুর আবু আজমির বিতর্কিত ও কুরুচিপূর্ণ মন্তব্যে সাধারণ মানুষ থেকে শুরু করে তারকাদের মধ্যেও নিন্দার ঝড় উঠেছে। তারকাদের মধ্যে অন্যতম অভিনেত্রী এষা গুপ্ত। সমালোচনা করার জন্য এবার এষাকে কুৎসিত শব্দে আক্রমণ করা হল। আর তাতে সমর্থন জানালেন আবু আজমির ছেলে তথা আয়েষা টাকিয়ার স্বামী ফরহান আজমি।[বেঙ্গালুরু: প্রকাশ্যে মহিলার শ্লীলতাহানি, পথচারীরা নীরব দর্শক, ধরা পড়ল ভিডিও ফুটেজ]

বেঙ্গালুরুর ঘটনার জন্য মহিলাদের ধর্ষণ সংস্কৃতির জন্য মহিলাদের পোশাককে দায়ী করেছিলেন তিনি। তার প্রতিবাদে টুইটারে এষা গুপ্ত মন্তব্য করেছিলেন, "এখানে একজন মহিলাকে শুধুমাত্র দায়ী করা যায় এবং সেও হয়তো নিজেকে দায়ী করবে যে আবু আজমি নামে একজন অভদ্র লোকের জন্ম দিয়েছেন।"[বেঙ্গালুরু গণ শ্লীলতাহানি : পুলিশের হাতে এল 'বিশ্বাসযোগ্য' তথ্যপ্রমাণ, এফআইআর দায়ের]

বেঙ্গালুরু শ্লীলতাহানি : বাবা আবু আজমির মন্তব্য ঢাকতে গিয়ে এষা গুপ্তকে কুৎসিত আক্রমণ ছেলের

এষা গুপ্তর এই মন্তব্য একেবারেই ভালভাবে নিতে পারেননি আবু আজমির সমর্থকরা। এদেরই মধ্যে একজন এষার একটি খোলামেলা ফটোশুটের ছবি দিয়ে তাতে লেখেন, "এই ছবির দিকে তাকান তারপর বলুন এরপরও আপনার আবু আজমির বিষয়ে কোনও মন্তব্য করা সাজে?"

এই টুইটটি রিটুইট করেন আবুপুত্র ফরহান। এরপর নিজের টুইটার হ্যান্ডেলে হিন্দিতে এষাকে কুৎসিত ভাষায় আক্রমণ করতে থাকেন ফরহান। তিনি বলেন, "রুজি রুটির জন্য শরীর যারা বিক্রি করে তাদের আমরা বেশ্যা বলি। আর শরীর প্রদর্শন করে কোটি কোটি টাকা রোজগার করা মহিলাদের সম্মান কেন দিতে হবে"। এই টুইটের এষার টুইটার হ্যান্ডেল দেন ফরহান।

যাঁরা জানেন না তাদের জন্য আরও একবার বলে রাখা দরকার আবু আজমি একদিন আগেই বেঙ্গালুরুর গণ শ্লীলতাহানি নিয়ে অত্যন্ত নিম্নরুচির পরিচয় দিয়েছিলেন। তিনি বলেছিলেন, "রাতের অন্ধকারেও যদি কোনও মহিলা সেলিব্রেট করতে চায় তাহলে তার উচিত স্বামী, বাবার সঙ্গে নাকি পরপুরুষের সঙ্গে। যারা আমাদের সংস্কৃতির বিরুদ্ধে যায় তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া উচিত।"

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+