৩৭০ ধারা অবলুপ্তিতে কাশ্মীরে কোথায় সুবিধা হয়েছে, সংসদে জানালেন মন্ত্রী
স্বরাষ্ট্রমন্ত্রকের প্রতিমন্ত্রী কিষাণ রেড্ডি জানিয়েছেন, সংবিধানের ৩৭০ ধারা অবলুপ্তির পর থেকে নিরাপত্তা বাহিনীর শহিদ হওয়ার সংখ্যা ৭৩ শতাংশ হ্রাস পেয়েছে।
জম্মু ও কাশ্মীরে সংবিধানের ৩৭০ ধারা এবং ৩৫এ ধারা অবলুপ্ত হয়েছে ২০১৯-এর ৫-৬ অগাস্ট। এরপর থেকে নানা ব্যবস্থা নেওয়া হয়েছে জম্মু ও কাশ্মীর নিয়ে। স্বরাষ্ট্রমন্ত্রকের প্রতিমন্ত্রী কিষাণ রেড্ডি জানিয়েছেন, সংবিধানের ৩৭০ ধারা অবলুপ্তির পর থেকে নিরাপত্তা বাহিনীর শহিদ হওয়ার সংখ্যা ৭৩ শতাংশ হ্রাস পেয়েছে।
সংবিধানের ৩৭০ ধারা বাতিলের পর জম্মু ও কাশ্মীরকে জম্মু ও কাশ্মীর এবং লাদাখ, এই দুটি কেন্দ্রশাসিত অঞ্চলে ভাগ করে দেওয়া হয়।

কমেছে শহিদের সংখ্যা
এক লিখিত প্রশ্নের উত্তরে কেন্দ্রীয় মন্ত্রী জানিয়েছেন, সংবিধানের ৩৭০ ধারা এবং ৩৫এ ধারা অবলুপ্তর পর থেকে নিরাপত্তা বাহিনীর শহিদ হওয়ার সংখ্যা কমেছে ৭৩ শতাংশ। তুলনা দিয়ে তিনি বলেছেন, ২০১৯-এর ১৩ ফেব্রুয়ারি থেকে ৪ অগাস্টের মধ্যে ১৭৩ দিনে ৮২ জন নিরাপত্তা বাহিনীর কর্মী শহিদ হয়েছিলেন। অন্যদিকে ৫ অগাস্ট থেকে ২৪ জানুয়ারির মধ্যে ১৭৩ দিনে শহিদ জওয়ানের সংখ্যা ২২।

মৃত্যু হয়েছে ৩২ জঙ্গির
অপর এক প্রশ্নের উত্তরে মন্ত্রী জানিয়েছেন, ২০১৯-এর ৫ অগাস্ট থেকে জম্মু ও কাশ্মীরে ৩২ জঙ্গির মৃত্যু হয়েছে। ১০ জনকে গ্রেফতার করা হয়েছে। পাশাপাশি জঙ্গি হামলায় ১৯ জন বাসিন্দার মৃত্যু
হয়েছে।

নিহতদের পরিবারকে সাহায্য
জম্মু ও কাশ্মীর সরকার বর্তমান নিয়ম অনুসারে সাধারণ মানুষের মৃত্যুতে পরিবারকে ১ লক্ষ টাকা করে দিয়ে থাকে। এর সঙ্গে কেন্দ্রীয় সরকারের নিয়ম অনুসারে ৫ লক্ষ টাকা করে দেওয়া হয়ে থাকে। সংসদে জানিয়েছেন মন্ত্রী।












Click it and Unblock the Notifications