BJP সরকারের নয় বছর পূর্তি, পছন্দের PM আসনে মোদী না মমতা কে এগিয়ে ? জনমত সমীক্ষা ABP News C-voter-এর
সাধারণ নির্বাচনে এক বছরও বাকি নেই। সেই পরিস্থিতিতে কেন্দ্রের বিজেপি সরকার একবছর পূর্ণ করতে চলেছে। অন্যদিকে বিরোধীরা বিজেপি তথা এনডিএ-র বিরোধী জোট বাঁধতে বৈঠক করছে। সেই সময় আলোচনায় আসছে, কে হতে পারেন পরবর্তী প্রধানমন্ত্রী, অন্তত জনপ্রিয়তার নিরিখে।
সম্প্রতি জনমত সমীক্ষা করেছে এবিপি নিউজ ও সি-ভোটার। মোদী সরকারের নয় বছর পূর্তিতে করা জনমত সমীক্ষায় জনপ্রিয়তার নিরিখে প্রধানমন্তী পদে পছন্দের তালিকে কে, দেশের বড় সমস্যা কী সেই ব্যাপারেও জানা গিয়েছে।

সমীক্ষায় জনপ্রিয়তার নিরিখে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হিসেবে পছন্দের তালিকায় সব থেকে আগে রয়েছেন। তাঁকে পছন্দ করছেন ৪৯ শতাংশ মানুষ। রাহুল গান্ধীকে পছন্দর ১৮ শতাংশ। যোদী আদিত্যনাথকে ৬ শতাংশ, কেজরিওয়ালকে ৫ শতাংশ, নীতীশ কুমারকে ১ শতাংশ, মমতা বন্দ্যোপাধ্যায়কে ২ শতাংশ এবং অন্যান্যদের ১৯ শতাংশ মানুষ পছন্দর করছেন।
পছন্দের প্রধানমন্ত্রী হিসেবে মোদী ও রাহুলের মধ্যে কাকে পছন্দ, সেখানে মোদীকে পছন্দ করছেন ৫৬ শতাংশ আর রাহুলকে ৩৫ শতাংশ। কাউকেই নয় ৫ শতাংশ ও জানি না বলেছেন ৪ শতাংশ মানুষ। এখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা আসেনি।

এই মুহূর্তে দেশের সবচেয়ে বড় সমস্যা কী, সমীক্ষায় করা প্রশ্নের উত্তরে ২৮ শতাংশ মানুষ বলেছেন বেকারত্ব, মুদ্রাস্ফীতি ২২ শতাংশ, দুর্নীতি ৬ শতাংশ, দারিদ্র ৭ শতাংশ, বৃদ্ধি ৬ শতাংশ, জানি না ৭ শতাংশ এবং অন্যান্য ২৪ শতাংশ মানুষ।
কেন্দ্রীয় সরকারের কাজে জনগণ কতটা খুশি, সমীক্ষায় এই প্রশ্নের উত্তরে ৭১ শতাংশ মানুষ বলেছেন, তাঁরা খুশি, অসন্তুষ্ট ২৭ শতাংশ, জানি না ২ শতাংশ।












Click it and Unblock the Notifications