গোয়া-মনিপুরে জয় বিজেপি না তৃণমূলের, জনমত সমীক্ষা এবিপি নিউজ-সি ভোটারের
আগামী বছরের শুরুতেই পাঁচ রাজ্যে নির্বাচন। সেই পাঁচ রাজ্যের মধ্যে একাধিক জায়গায় পশ্চিমবঙ্গের শাসকদল তৃণমূলের আগে কোনও শক্তি না থাকলেও, তাঁরা নির্বাচনে জেতার চ্যালেঞ্জ জানিয়েছে। এব্যাপারে এই রাজ্যগুলির মধ্যে গোয়া (Goa)
আগামী বছরের শুরুতেই পাঁচ রাজ্যে নির্বাচন। সেই পাঁচ রাজ্যের মধ্যে একাধিক জায়গায় পশ্চিমবঙ্গের শাসকদল তৃণমূলের আগে কোনও শক্তি না থাকলেও, তাঁরা নির্বাচনে জেতার চ্যালেঞ্জ জানিয়েছে। এব্যাপারে এই রাজ্যগুলির মধ্যে গোয়া (Goa) ও মনিপুর (Manipur) বিশেষভাবে উল্লেখযোগ্য। এবিপি নিউজ সি ভোটারের সমীক্ষায় (opinion poll) গোয়ায় আবার বিজেপি ফিরতে চলেছে বলে ইঙ্গিত করা হয়েছে।

২০২২-এর শুরুতে যে ৫ রাজ্যে ভোট
আগামী বছরের শুরুতে যে পাঁচ রাজ্যে ভোট হতে চলেছে, তার মধ্যে রয়েছে উত্তর প্রদেশ, পঞ্জাব, উত্তরাখণ্ড, গোয়া, মনিপুর। এই রাজ্যগুলির মধ্যে এর আগে মনিপুরে তৃণমূলে বিধায়ক ছিল। কিন্তু পরবর্তী সময়ে বিজেপিতে যোগদানের ফলে, মনিপুর তৃণমূল শূন্য হয়ে যায়। অন্যদিকে নির্বাচনের কয়েক মাস আগে গোয়ায় সাতবারের বিধায়ক ও প্রাক্তন মুখ্যমন্ত্রী তৃণমূলে যোগ দিয়েছেন। ইতিমধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় গোয়া ঘুরে এসেছেন। তাঁর গোয়া সফরের সময়ে প্রাক্তন টেনিস তারকা লিয়েন্ডার পেজ এবং প্রাক্তন অভিনেত্রী নাফিসা আলি তৃণমূলে যোগ দিয়েছেন।

গোয়া বিধানসভা নির্বাচন ২০২২
বর্তমানে গোয়ার শাসকদল বিজেপি। এবিপি নিউড-সিভোটারের সমীক্ষা অনুযায়ী, তারাই গোয়ায় ক্ষমতা ধরে রাখতে চলেছে। প্রাথমিক সমীক্ষায় দেখাগিয়েছে ৪০ আসন বিশিষ্ট গোয়া বিধায়নসভায় বিজেপি ১৯ থেকে ২৩ টি আসন জিততে পারে। কংগ্রেস জিততে পারে ২ থেকে ৬ টি আসন। অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি জিততে পারে ৩ থেকে ৭ টি আসন। অন্যরা জিততে পারে ৮ থেকে ১২ টি আসন।

ভোট বাড়বে বিজেপির
বিজেপি পেতে পারে ৩৭.৫ শতাংশ ভোট। ২০১৭-তে যা ছিল ৩২.৫ শতাংশের মতো। আপ পেতে পারে ২৩.৬ শতাংশ ভোট। কংগ্রেস পেতে পারে ১৮.৬ শতাংশ ভোট। অন্যরা পেতে পারে ২২.১ শতাংশ ভোট। তবে এখানে তৃণমূলের জন্য আলাদা করে কিছু বলা হয়নি।
উল্লেখযোগ্য হল, প্রাক্তন প্রতিরক্ষামন্ত্রী মনোহর পারিক্করের মৃত্যুর পরে বিজেপি সেখানে প্রথমবারের জন্য নির্বাচনে লড়াই করতে চলেছে। ইতিমধ্যেই বিজেপিকে সেখানে চ্যালেঞ্জ জানিয়েছে আম আদমি পার্টি এবং তৃণমূল কংগ্রেস।

মনিপুর বিধানসভা নির্বাচন ২০২২
এবিপি নিউজ এবং সি-ভোটারের প্রাথমিক সমীক্ষা অনুযায়ী মনিপুরে হাড্ডাহাড্ডি লড়াই হলেও, সেখানে ক্ষমতা ধরে রাখতে পারবে বিজেপি। সমীক্ষা অনুযায়ী, ৬০ আশনের বিধানসভায় বিজেপি ২৫ থেকে ২৯ টি আসন পেতে পারে। কংগ্রেস পেতে পারে ২০-২৪ টি আসন। নাগা পিপলস ফ্রন্ট পেতে পারে ৪-৮ টি আসন। অন্যরা পেতে পারে ৩-৭ টি আসন।

ভোট বাড়বে বিজেপির
বিজেপি পেতে পারে ৩৮.৭ শতাংশ ভোট। এক্ষেত্রে ২০১৭ সালের তুলনায় তাদের ভোট বাড়তে পারে ২.৪ শতাংশ। তবে কংগ্রেসের ভোট এবার কমতে চলেছে। ২০১৭-তে কংগ্রেসের ভোট ৩৫.১ শতাংশ থেকে ২০২২-এ ৩৩.১ শতাংশ হতে চলেছে বলে সমীক্ষায় বলা হয়েছে।












Click it and Unblock the Notifications