ABP CVoter Survey: কাকে করা উচিত ইন্ডিয়ার নেতা? নীতীশ-কেজরি-মমতাকে 'ধাক্কা' দিল সমীক্ষার ফল
ABP CVoter Survey: লোকসভা নির্বাচনের বড় জোর আটমাস সময় রয়েছে। শাসক ও বিরোধী পক্ষ প্রস্তুতি শুরু করে দিয়েছে। বিরোধীদের ২৬ টি দল নিয়ে ইন্ডিয়া জোট গঠনের পাল্টা এনডিএ শিবির তাদের পাল্লা ভারী করেছে এখনও পর্যন্ত সব মিলিয়ে ৩৯ টি দলকে একসঙ্গে আনতে পেরে।
এই পরিস্থিতিতে দেশের রাজনৈতিক পরিবেশ নিয়ে জনমত যাচাই করতে এবিপি সি ভোটার সর্বভারতীয় সমীক্ষা (ABP CVoter Survey) চালিয়েছে। সেখানে ইন্ডিয়া জোটের নেতার নাম নিয়ে প্রশ্ন করা হয়। এর যে ফলাফল এসেছে তা চাঞ্চল্যকর।

সমীক্ষায় প্রশ্ন করা হয়েছিল, ইন্ডিয়া জোটের নেতা হিসেবে পছন্দ কাকে। এর উত্তরে ৩১ শতাংশ মানুষ বলেছেন প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর নাম। আট শতাংশ মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম করেছেন। সেখানে ১২ শতাংশ মানুষ নীতীশ কুমারের নাম করেছেন।
এই সমীক্ষায় (ABP CVoter Survey) ১০ শতাংশ মানুষ আপ সুপ্রিমো কেজরিওয়ালের নাম করেছেন। ছয় শতাংশ নাম করেছেন এনসিপি নেতা শারদ পাওয়ারের। যেখানে ৩৩ শতাংশ মানুষ তাদের কোনও পছন্দের কথা জানাননি।
উল্লেখ করা প্রয়োজন এই সমীক্ষা সাধারণ মানুষের মতামতের ওপরে ভিত্তি করে করা হয়েছে। এবিপি ও সিভোটারের (ABP CVoter Survey) তরফে জানানো হয়েছে, সমীক্ষায় ২৬৬৪ জনেক মতামত নেওয়া হয়েছে। গত বৃহস্পতিবার ও শুক্রবার এই সমীক্ষা চালানো হয়। এই সমীক্ষায় ত্রুটির পরিমাণ প্লাস-মাইনাস তিন থেকে পাঁচ শতাংশের মধ্যে।












Click it and Unblock the Notifications