ABP CVoter Survey: রাহুল-মমতা না মোদী? প্রধানমন্ত্রীর প্রথম পছন্দ কে, নতুন সমীক্ষার ফল একনজরে
ABP CVoter Survey: ডিসেম্বরে রাজ্যগুলিতে বিধানসভা নির্বাচনের প্রস্তুতি নিতে শুরু করেছে গেরুয়া শিবির। ইতিমধ্যে তাঁরা ছত্তিশগড় ও মধ্যপ্রদেশের বেশ কয়েকজন প্রার্থীর নাম ঘোষণা করেছে। রাজ্যগুলিতে বাড়ছে রাজনৈতিক উত্তাপ।
বিভিন্ন বেসরকারি সংস্থার তরফে বিধানসভা নির্বাচন হতে যাওয়া রাজ্যগুলিতে সমীক্ষা চালানো হচ্ছে। সেরকমই এক সমীক্ষার ফল প্রকাশ করেছে এবিপি নিউজ ও সিভোটার। এই সমীক্ষা চালানো হয়েছিল ছত্তিশগড়ে। সেখানকার জনগণের সামনে প্রশ্ন রাখা হয়েছিল।

সমীক্ষায় দেশের পরবর্তী প্রধানমন্ত্রীর নাম নিয়ে প্রশ্ন রাখা হয়েছিল। জানতে চাওয়া হয়েছিল প্রধানমন্ত্রীর প্রথম পছন্দ কে? সেখানে ৬২ শতাংশ মানুষ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নাম নিয়েছেন। একই সময়ে ২০ শতাংশ মানুষ নাম নিয়েছেন রাহুল গান্ধীর। কেজরিওয়াল, যোগী ও অন্যদের নাম নিয়েছেন যথাক্রমে ৬, ৩ ও ৯ শতাংশ মানুষ।
কংগ্রেস কর্নাটকের পথে মধ্যপ্রদেশে বিজেপির থেকে জয় ছিনিয়ে নেবে বলে দাবি করেছে। সেই পরিস্থিতিতে বিজেপির তরফে মধ্যপ্রদেশ ও ছত্তিশগড়ে আংশিক প্রার্থী তালিকা প্রকাশ করা হয়েছে। সেই পরিস্থিতির মধ্যে ছত্তিশগড়ের এবিপি নিউজের জন্য প্রথম জনমত সমীক্ষা করেছে সি ভোটার।
সমীক্ষাটি করা হয়েছে ১৮ জুলাই থেকে ১৯ অগাস্টের মধ্যে। ৭৬৭৯ জনের সঙ্গে কথা বলেছেন সমীক্ষকরা। সমীক্ষায় ত্রুটির পরিমাণ প্লাস-মাইনাস তিন থেকে পাঁচ শতাংশের মতো।












Click it and Unblock the Notifications