ABP CVoter Survey: বিরোধী জোটের নাম INDIA রাখা কি ভুল? সমীক্ষায় চাঞ্চল্যকর তথ্য
ABP CVoter Survey: বেঙ্গালুরুতে ১৭-১৮ জুলাই বিরোধীদের বৈঠকে বিরোধী জোটের নতুন নাম ঘোষণা করা হয়েছে। বিরোধী জোটের নাম দেওয়া হয়েছে ইন্ডিয়া। যার পাঁচটি শব্দের আলাদা অর্থ রয়েছে। যদিও এই নাম নিয়ে অনেকেই প্রতিবাদ জানিয়েছেন। ইন্ডিয়া নাম নিয়ে আপত্তি জানিয়েছেন প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের কন্যা শর্মিষ্ঠা মুখোপাধ্যায়ও।
যাঁরা ইন্ডিয়া নাম নিয়ে প্রতিবাদ করেছিলেন, তাঁরা বলেছিলেন, ইন্ডিয়া জোটের জয় হলে ছিক আছে। আর হেরে গেলে বলা হবে ইন্ডিয়া হেরে গেল। এখানে ইন্ডিয়া নামটা পুরো দেশের মানুষের সঙ্গে জড়িয়ে রয়েছে।

জোটের নামকরণ নিয়ে সারা ভারতে সমীক্ষা চালিয়েছিল এবিপি-সিভোটার (ABP CVoter Survey)। এই সমীক্ষায় জোটের নাম নিয়ে সাধারণের সামনে প্রশ্ন রাখা হয়েছিল। প্রশ্ন করা হয়েছিল বিরোধী জোটের নাম ইন্ডিয়া রাখাটা কি ঠিক না ভুল? উত্তরে চাঞ্চল্যকর তথ্য পাওয়া গিয়েছে।
এবিপি-সিভোটার (ABP CVoter Survey) সমীক্ষায় উত্তরদাতাদের মধ্যে অন্তত ৪৯ শতাংশ বলেছেন নামটি সঠিক হয়েছে। আর ৩৯ শতাংশ বলছেন ভুল নাম দেওয়া হয়েছে। ওই একই সময়ে ১২ শতাংশ মানুষের উত্তর হল জানি না।
উল্লেখ করা প্রয়োজন এই সমীক্ষা সাধারণ মানুষের মতামতের ওপরে ভিত্তি করে করা হয়েছে। এবিপি ও সিভোটারের (ABP CVoter Survey) তরফে জানানো হয়েছে, সমীক্ষায় ২৬৬৪ জনেক মতামত নেওয়া হয়েছে। গত বৃহস্পতিবার ও শুক্রবার এই সমীক্ষা চালানো হয়। এই সমীক্ষায় ত্রুটির পরিমাণ প্লাস-মাইনাস তিন থেকে পাঁচ শতাংশের মধ্যে।












Click it and Unblock the Notifications