ABP-Cvoter Opinion Polls 2023: মণিপুরের অসন্তোষ কি প্রভাব ফেলবে ভোটে? মিজোরামে ত্রিশঙ্কু ফলাফলের ইঙ্গিত

যে ৫ রাজ্যের বিধানসভা ভোট ঘোষণা হয়েছে তার মধ্যে একমাত্র উত্তর পূর্বের রাজ্য মিজোরাম। ৭ নভেম্বর এক দফাতেই মিজোরামে হবে ভোট গ্রহণ। মণিপুর কাণ্ডের জেরে উত্তরপূর্বের রাজ্যগুলি একটু অস্থির হয়ে রয়েছে এই মুহূর্তে। তার আঁচ কতটা পড়বে ভোটে তা নিয়ে সন্দেহ একটা রয়েছে। তবে মিজোরামে ত্রিশঙ্কু ফলাফলের সম্ভাবনা রয়েছে।

এবিপি সি ভোটার সমীক্ষায় দাবি করা হয়েছে মিজোরামে ত্রিশঙ্কু ফলাফল হতে চলেছে। ক্ষমতাসীন এনএমএফ এবং কংগ্রেসের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে। উত্তর পূর্বের কোনও রাজ্যেই বিজেপি একক ভাবে লড়াই করছে না। মিজোরামেও সেই রকমই পরিস্থিতি।

ABP-Cvoter Opinion Polls 2023

ছোট রাজ্য মিজোরাম। বিধানসভা আসনের সংখ্যা ৪০। বর্তমানে ক্ষমতায় রয়েছে মিজো ন্যাশনাল ফ্রন্ট। আর বিরোধী আসনে রয়েছে কংগ্রেস এবং জোরেম পিপলস মুফমেন্ট। এবিপি সি ভোটার সমীক্ষায় দাবি করা হয়েছে কোনও রাজনৈতিক দলই মিজোরামে একক সংখ্যা গরিষ্ঠতা পাবে না। যেমন ক্ষমতাসীন এমএনএফ ১৩ থেকে ১৭টি আসন পাবে। কংগ্রেস পাবে ১০ থেকে ১৪টি আসন। আর অন্যান্যরা পাবে ১ থেকে ৩টি আসন।

২০১৮-র বিধানসভা ভোটে এমএনএফ পেয়েছিল ৩৭.৭ শতাংশ ভোট। যার কারণে সরকার গড়তে তেমন কোনও অসুবিধাই হয়নি। অন্যদিকে কংগ্রেস পেয়েছিল ২৯.৯ শতাংশ ভোট। আবার জেডপিএম পেয়েছিল ২৮.৩ শতাংশ ভোট। অন্যান্যরা পেয়েছিল ৯.৫ শতাংশ ভোট। সেকারণে এবার ত্রিশঙ্কু ফলাফলের সম্ভাবনা রয়েছে মিজোরামে এমনই মনে করছে এবিপি সি ভোটার সমীক্ষা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+