Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ABP-Cvoter Opinion Polls 2023: পাইলট - গেহলটের বিবাদের জেরে রাজস্থানে কংগ্রেস সরকার পতনের ইঙ্গিত

যে পাঁচ রাজ্যে বিধানসভা ভোট হতে চলেছে নভেম্বরে তার মধ্যে সবচেয়ে হাইভোল্টেজ রাজ্য রাজস্থান। কংগ্রেস শাসিত রাজস্থান দখলে মরিয়া বিজেপি। বসুন্ধরা রাজের শাসনের অবসান ঘটিয়ে রাজস্থানে সরকার গড়েছিল কংগ্রেস। কিন্তু সেই শাসন মধুর হয়নি।

গেহলটের সঙ্গে সচিন পাইলটের বিরোধ এখন তুঙ্গে। আর এরই ফায়দা তুলতে শুরু করেছে বিজেিপ শিবির। ভোট বাক্সে তার প্রতিফলন ঘটবে বলে মনে করছে রাজনৈতিক মহল। এবিপি বুধ ফেরত সমীক্ষা দাবি করে চলেছে রাজস্থানে এবার কংগ্রেস সরকার পতনের সম্ভাবনা প্রবল। তার একমাত্র কারণ অন্তর্দ্বন্দ্ব।

ABP-Cvoter Opinion Polls 2023:

এবিপি সি ভোটার সমীক্ষা দাবি করেছে রাজস্থানে এবার ২০০টি আসনের মধ্যে ১২৭ থেকে ১৩৭টি আসন পেয়ে যাবে বিজেপি। অর্থাৎ একেবারেই একক সংখ্যা গরিষ্ঠতার পথে হাঁটবে রাজের শিবির। কাজেই বিজেপির সরকার গড়ার পথ একেবারেই সুগম হতে চলেছে মরু রাজ্যে। ২০০ আসনের বিধানসভায় সংখ্যা গরিষ্ঠতা পেতে ১০১টি আসন হলেই হয়। বিজেপি সেই সংখ্যা ছাপিয়ে যাবে বলে দাবি করা হচ্ছে।

২০১৮র বিধানসভা নির্বাচনে ৩৮ শতাংশ ভোট পেয়েছিল বিজেপি। সেই পরিমাণ বেড়ে ২০২৩-র বিধানসভা ভোটে ৪৬ শতাংশ হতে চলেছে বলে মনে করা হচ্ছে। কংগ্রেসের আসন সংখ্যা উল্লেখ যোগ্য হারে কমবে। ২০০ আসনের বিধানসভায় ৫৯ থেকে ৬৯টি আসন পাবে কংগ্রেস। তার একমাত্র কারণ দুই নেতার বিবাদ বলেই মনে করছে রাজনৈতিক মহল।

অশোক গেহলটের বিরুদ্ধে প্রকাশ্যে সুরপ চড়িয়েছেন তাঁরই ডেপুটি সচিন পাইলট। প্রকাশ্যে গেহলট সরকারের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছেন তিনি। গেহলটে সন্তুষ্ট নয় হাই কমান্ডও। কারণ কংগ্রেসের সভাপতি নির্বাচন নিয়ে গেহলটকে মনোনিত করার ইচ্ছে প্রকাশ করেছিলেন সোনিয়া গান্ধী। সেসময় রাজস্থানের গেহলট পন্থীরা প্রকাশ্যে যেভাবে বিদ্রোহী হয়ে উঠেিছলেন। তা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছিলেন সোনিয়া নিজেও।

গেহলট বারবার নিজেকে গান্ধী পরিবারের অনুগত বলে মনে করাতে চাইলেও এবার হাইকমান্ড তাঁর দিকে সদয় নাও হতে পারে বলে মনে করা হচ্ছে। রাজস্থানের দুই হেভিওয়েট নেতার দ্বন্দ্ব কীভাবে ভোটের আগে সামাল দেবেন রাহুল গান্ধীরা সেটা একটা বড় চ্যালেঞ্জ।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+