ABP-Cvoter Opinion Polls 2023: ছত্তীশগড়ে কংগ্রেসকে বড় চ্যালেঞ্জ দেবে বিজেপি, কোন কৌশলে হাঁটবেন রাহুলরা
ছত্তিশগড়ে ৭ নভেম্বর ভোট। তার আগে থেকেই জল্পনা শুরু হয়ে গিয়েছে। সেখানে কী পরিস্থিতি হতে চলেছে। এবিপি সি ভোটার সমীক্ষা বলছে কংগ্রেস এবার ক্লিন সুইফট নাও পেতে পারে। কংগ্রেসের ঘাড়ে শ্বাস ফেলতে চলেছে বিজেপি।
সমীক্ষা বলেছে ৪৩ শতাংশ ভোট বাড়তে চলেছে বিজেপি। ১০ শতাংশ ভোট শেয়ার বাড়তে চলেছে বিজেপির। কাজেই কংগ্রেসের ভোট ব্যাঙ্কে যে বড় ধাক্কা আসবে তাতে কোনও সন্দেহ নেই। কংগ্রেস পাবে ৪৩.৩ শতাংশ ভোট পেতে চলেছে। আর বিজেপির ভাগ্যে ৪৩.৫ শতাংশ ভোট থাকবে বলে মনে করা হচ্ছে। অর্থাৎ বাঘেলের গদি টলমল হতে পারে ছত্তিশগড়ে।

কংগ্রেস শাসিত রাজ্য গুলির মধ্যে অন্যতম ছত্তিশগড়। যেসময় গোটা দেশে বিজেপি ঝড় চলছিল তখন ছত্তিশগড়ে কংগ্রেসের জয় দলীয় কর্মীদের মধ্যে আত্মবিশ্বাস জাগিয়ে তুলতে সহযোগিতা করেছিল। সেই ছত্তিশগড়ে কংগ্রেসের গড় বিজেপি জোরদার আঘাত হানতে চলেছে এমন সমীক্ষা রিপোর্ট রীতিমতো উদ্বেগের।
আগামী ৭ নভেম্বর ছত্তিশগড়ে বিধানসভা নির্বাচন। কাজেই হাতে একেবারেই সময় নেই। গত কয়েক মাস ধরেই ছত্তিশগড় কংগ্রসে দ্বন্দ্ব প্রকট হতে শুরু করেছে বাঘেল সরকারের বিরুদ্ধে সরব হয়েছেন তাঁরই স্বাস্থ্যমন্ত্রী। এই নিয়ে হাইকমান্ডের কাছে অভিযোগও জানিয়ে এসেছিলেন তিনি। তারপরে বাঘেলকে দিল্লিতে ডেকে একাধিক বৈঠকও করেছিলেন রাহুল গান্ধী।
যদিও এখনও পর্যন্ত বাঘেলের উপরেই আস্থা রেখেছেন রাহুল গান্ধীরা। কিন্তু এবিপি সি ভোটার সমীক্ষা বলছে এবারে ভোট হলে বাঘেলের মুখ্যমন্ত্রী আসন নাও থাকতে পারে। অর্থাৎ কংগ্রেসে ক্ষমতা হারাতে পারে। কারণ ছত্তিশগড়ে বিজেপির ভোট বিপুল হারে বাড়তে চলেছে বলে সমীক্ষায় দাবি করা হয়েছে।
গত বিধানসভা ভোটে ছত্তিশগড়ে ৯০টি আসনের মধ্যে কংগ্রেস পেয়েছিল ৬৮টি আসন। বিজেপির ১৫ বছরের শাসনের অবসান ঘটিয়েছিল তারা। কিন্তু ৫ বছরেই কংগ্রেসের উপর মোহভঙ্গ হতে চলেছে রাজ্যবাসীর এমনই মনে করছে সমীক্ষা রিপোর্ট। তবে এবারে ছত্তিশগড়ে কংগ্রেস বিজেপি ছাড়াও লড়াইয়ের ময়দানে নামছে আম আদমি পার্টি। সেক্ষেত্রে কংগ্রেসের ভোট ভাগ হয়ে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে।
২০১৮-র বিধানসভা নির্বাচনেও আম আদমি পার্টি ৯০টি আসনের মধ্যে ৮৫টি আসনে প্রার্থী দিয়েছিল। কিন্তু কোনও আসনেই জয় পায়নি। এক কথায় জামানত জব্দ হয়েছিল আপের। কিন্তু পাঞ্জাবে সরকার গঠনের পর এবার একটু বেশিই আত্ম বিশ্বাসী হয়ে উঠেছেন অরবিন্দ কেজরিওয়াল।
প্রসঙ্গত উল্লেখ্য ছত্তিশগড়ে বিজেপি এবার অ্যাডভান্টেজে রয়েছে। কারণ ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ছত্তিশগড়ের ভোটার। আর সেই আদিবাসী রাষ্ট্রপতি অস্ত্রে শান দিয়েই বিজেপি এবার ভোট ব্যাঙ্কে শক্তি বাড়াতে চলেছে বলে মনে করছে রাজনৈতিক মহল।












Click it and Unblock the Notifications