এবিপি-র ওপিনিয়ন পোল! কর্ণাটকে পছন্দের মুখ্যমন্ত্রীর তালিকায় এগিয়ে এই নেতা

কর্ণাটকে আসন্ন বিধানসভা নির্বাচনে মুখ্যমন্ত্রী হিসেবে পছন্দের তালিকায় প্রথমে রয়েছেন সিদ্ধারামাইয়া। তাঁকে চাইছেন ৩০ শতাংশ মানুষ। এবিপি নিউজ আর সিএসডিএস-এর সমীক্ষাই এটাই উঠে এসেছে।

কর্ণাটকে আসন্ন বিধানসভা নির্বাচনে রাজ্যের বৃহত্তম দল হতে পারে বিজেপি। তবে মুখ্যমন্ত্রী হিসেবে পছন্দের তালিকায় প্রথমে রয়েছেন সিদ্ধারামাইয়া। তাঁকে চাইছেন ৩০ শতাংশ মানুষ। এবিপি নিউজ আর সিএসডিএস-এর সমীক্ষাই এটাই উঠে এসেছে।

এবিপির ওপিনিয়ন পোল! কর্নাটকে পছন্দের মুখ্যমন্ত্রীর তালিকায় এগিয়ে এই নেতা

কর্ণাটক বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন ১১৩ টি আসন। সেখানে বিজেপির পাওয়ার সম্ভাবনা ৮৯ থেকে ৯৫টি। তবে রাজ্যবাসীর পছন্দের মুখ্যমন্ত্রীর তালিকায় বিজেপির বিএস ইয়েদুরাপ্পা রয়েছেন দ্বিতীয়স্থানে। তাঁকে পছন্দ ২৫ শতাংশ মানুষের। আর জনতাদল এস-এর এইচডি কুমারস্বামী রয়েছেন তৃতীয় স্থানে। তাঁকে পছন্দ ২০ শতাংশ মানুষের।

এবিপির ওপিনিয়ন পোল! কর্নাটকে পছন্দের মুখ্যমন্ত্রীর তালিকায় এগিয়ে এই নেতা

দেশের একুশতম রাজ্য হিসেবে কর্ণাটকেও কি ক্ষমতায় আসতে চলেছে বিজেপি? এবিপি নিউজ আর সিএসডিএস-এর ওপিনিয়ন পোলে এমন প্রশ্নই উঠে আসছে। এবিপি নিউজ আর সিএসডিএস-এর ওপিনিয়ন পোলের যে ফল পাওয়া যাচ্ছে তাতে বিজেপিকে দেওয়া হয়েছে ৮৯ থেকে ৯৫ টি আসন। কংগ্রেসকে দেওয়া হয়েছে ৮৫ থেকে ৯১ টি আসন। আর জেডিএসকে দেওয়া হয়েছে ৩২ থেকে ৩৮ টি আসন। অন্যদের ভাগ্যে আসতে পারে ৬ থেকে ১২ টি আসন।

কর্ণাটক বিধানসভায় আসন সংখ্যা ২২৫। যার মধ্যে ২২৪ জন নির্বাচিত হন। আর একজনকে মনোনীত করা হয়।

ওপিনিয়ন পোলের ফলাফলে দেখা যাচ্ছে, খুব কাছাকাছি রয়েছে বিজেপি ও কংগ্রেস। সরকার গড়তে জেডিএস-এর সাহায্য দরকার হবেই, বলছে ওপিনিয়ন পোলের ফল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+