অখিলেশ-মায়াবতীর সুযোগ নেই, উত্তর প্রদেশের মসনদে ফের বসবেন যোগীই, বলছে এবিপি সি-ভোটার সমীক্ষা

অখিলেশ-মায়াবতীর সুযোগ নেই, উত্তর প্রদেশের মসনদে ফের বসবেন যোগীই, বলছে এবিপি সি-ভোটার সমীক্ষা

এগিয়ে আসছে উত্তর প্রদেশের হাইভোল্টেজ নির্বাচন। তার আগে ভোটারদের মুড নিয়ে সমীক্ষা চালিয়েছিল এবিপি সি ভোটার। তাতে যে তথ্য প্রকাশ্যে এসেছে তাতে দাবি করা হয়েছে ফের ক্ষমতায় ফিরছেন যোগী আদিত্যনাথ। এবারও অখিলেশ যাদব এবং মায়াবতীর কোনও সুযোগ নেই। উল্টে আরও বেশি জনসমর্থন নিয়েই ক্ষমতায় ফিরবে বিজেপি। লখিমপুর কাণ্ড নিয়ে যতই তোলপাড় হোক রাজ্য তার কোনও প্রভাব পড়বে না যোগীর জনপ্রিয়তায় সি ভোটার সমীক্ষা অন্তত তাই দাবি করেছে।

উত্তর প্রদেশে ভোট

উত্তর প্রদেশে ভোট

হাতে আর মাত্র কয়েকটা মাস সময়। তারপরেই হাইভোল্টেজ বিধানসভা ভোট। তার তোরজোর এক প্রকার শুরু হয়ে গিয়েছে। জাতীয় রাজনীতিতে উত্তর প্রদেশের বিধানসভা ভোট বিশেষ গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। দেশের বৃহত্তম রাজ্যগুলির মধ্যে একটি উত্তর প্রদেশ। সেখানকার মসনদই নাকি ঠিক করে দেয় কে আসবেন দিল্লিতে সেকারণেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজে ময়দানে নেমে পড়েছেন। তিনি নিজে প্রথম প্রচার অভিযান শুরু করে দিয়েছেন।

 যোগীর জনপ্রিয়তা

যোগীর জনপ্রিয়তা

ভোটের আগেই নাকি কানাঘুঁসো শোনা যাচ্ছিল যোগী আদিত্যনাথ জনপ্রিয়তা হারিয়েছেন। তাঁকে মুখ্যমন্ত্রী পদ থেকে বদল করার কথা ভাবছে বিজেপি। যদিও সেই জল্পনায় জল ঢেলে মুখ্যমন্ত্রী আসনেই বহাল থেকেছেন তিিন। এবিপি সি-ভোটার সার্ভে জানাচ্ছে বিজেপিকে এবারও ছাপিয়ে যেতে পারবে না অন্য কোনও রাজনৈতিক দল। সমাজবাদী পার্টি বা বহুজন সমাজ পার্টি কেউ এখনও তেমন শক্তিশালী ভিত্তি করে উঠতে পারেনি উত্তর প্রদেশে। তার থেকে অনেক বেশি ক্ষমতা ধরে রেখেছে বিজেপি।

 ভোট শেয়ারিং

ভোট শেয়ারিং

এবিপি সি ভোটারের সমীক্ষা বলছে বিজেপি ৪১.৩ শতাংশ ভোট পাবে। ২০১৭ সালে ৪১.৪ শতাংশ ভোট পেয়েছিল বিজেপি। এবারও সেটা বজায় থাকবে বলেই মনে করছে সমীক্ষা। অন্যদিকে সমাজবাদী পার্টি ২০১৭ সালে পেয়েছিল ২৩.৬ শতাংশ ভোট। সেটা ২০২২ সালে বাড়বে বলে জানিয়েছে সমীক্ষা। বেড়ে ৩২.৪ শতাংশ হবে বলে জানিয়েছে রিপোর্ট। অন্যদিকে ভোট মায়াবতীর বহুজন সমাজ পার্টির যেখানে ২০১৭ সালের বিধানসভা ভোটে ২২.২ শতাংশ ভোট পেয়েছিল। সেটা কমবে এই বছর। সেটা কমে ২০২২ সালে ১৪.৭ শতাংশ হবে বলে জানানো হয়েছে। কংগ্রেসের ভাগ্যে এবার ৫.৬ শতাংশ ভোট জুটবে বলে জানিয়েছে সার্ভে। গতবার ৬.৩ শতাংশ ভোট পেয়েছিল কংগ্রেস।

কত আসন পাবে বিজেপি

কত আসন পাবে বিজেপি

উত্তর প্রদেশের বিধানসভা কেন্দ্র রয়েছে ৪০৩টি। ২০২২-র বিধানসভা ভোেট বিজেপি তার মধ্যে পাবে ২৪১ থেকে ২৪৯টি আসন। গতবার বিজেপি এবং জোট মিলে পেয়েছিল ৩২৫টি আসন। যাকে বলে সংখ্যা গরিষ্ঠতা নিয়েই সরকার গড়েছিলেন যোগী আদিত্যনাথ। এবার বিজেপি জোট অনায়াসেই সরকার গঠনের মত আসন সংখ্যা পেয়ে যাবেন। অন্যদিকে সমাজবাদী পার্টি ১৩০ থেকে ১৩৮টি আসন পেতে পারেন বলে জানাচ্ছে সমীক্ষা। আর বহুজন সমাজ পার্টি পেতে পারে ১৫ থেকে ১৯টি আসন। ২০১৭ সালে ১৯টি আসন পেয়েছিল বিএসপি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+