মাটি হবে না তো পুজোর বাজার? সেপ্টেম্বরের বৃষ্টিপাতের আগাম আপডেটে কী জানাল IMD
আর মাত্র কয়েকটা দিন বাকি। তারপরেই শুরু হয়ে যাবে পুজো। সেপ্টেম্বর মাসের প্রথম দিনেই দেখা গিয়েছে শরতের রোদ ঝলমলে আকাশ। নীল আকাশে ঘুরছে সাদা মেঘ। পুজো পুজো গন্ধ চারিদিকে। দোকানে বাজারেও পুজোর কেনাকাটার ভিড় হতে শুরু করে দিয়েছে। কিন্তু সারা মাস কি এমনই রোদ ঝলমলে আবহাওয়া থাকবে না কি বদলে যাবে পুরো পরিস্থিতি।
আইএমডি কিন্তু সুখবর শোনায় নি। আবহাওয়া দফতর যে পূর্বাভাস দিচ্ছে তাতে রীতিমতো উদ্বেগের বিষয়। পুজোর বাজার মাটি হতে পারে। কারণ সেপ্টেম্বর মাসে স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। তবে তার প্রভাব কতটা বাংলায় পড়বে সেটা সন্দেহের বিষয়। কারণ প্রাথমিক ভাবে উত্তর-পশ্চিম ভারতে সেপ্টেম্বর মাসে স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।

অর্থাৎ পশ্চিমের রাজ্যগুলিতে দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে। ইতিমধ্যেই গুজরাত এবং অন্ধ্রপ্রদেশে প্রবল বর্ষণ চলছে। গুজরাতের একাধিক জায়গায় জল জমে গিয়েছে। অন্ধ্রপ্রদেশেও অতিবর্ষণের সতর্কতা জারি করা হয়েছে। ইতিমধ্যেই সেখানে ৭ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। অতিবর্ষণে বিপর্যস্ত অন্ধ্রপ্রদেশের বিজয়ওয়াড়া। গোটা শহর জলমগ্ন হয়ে গিয়েছে। পরিস্থিতি মোকাবিলায় নেমেছে বিপর্যয় মোকাবিলা বাহিনী। মৃতদের পরিবারকে ৫ লক্ষ টাকা করে আর্থিক সাহায্যের কথা ঘোষণা করেছেন।
পশ্চিমের রাজ্যগুলিতে স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। অগাস্ট মাসের মতোই সেপ্টেম্বরেও বেশি বৃষ্টির ধারা বজায় থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস। দেশের অধিকাংশ রাজ্যতেই স্বাবাবিকের থেকে বেশি বৃষ্টি হবে সেপ্টেম্বর মাসে এমনই পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। গোটা দেশে সেপ্টেম্বর মাসে স্বাভাবিকের থেকে ১০৯ শতাংশ বেশি বৃষ্টি হবে বলে পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।
তবে হাওয়া অফিস জানিয়েছে উত্তর পশ্চিম ভারতের রাজ্যগুলিতে সেই সঙ্গে উত্তর বিহার, উত্তর পূর্ব উত্তর প্রদেশ, দক্ষিণ ভারতের কয়েকটি রাজ্য এবং উত্তর পূর্বা ভারতের অধিকাংশ রাজ্যে কম বর্ষণ হবে সেপ্টেম্বর মাসে। কাজেই কলকাতায় ভারী বর্ষণের তেমন কোনও সম্ভাবনা নেই। জুন থেকে অগাস্ট মাস পর্যন্ত স্বাভাবিকের থেকে ৭ শতাংশ বেশি বৃষ্টি হয়েছে গোটা দেশে। এল নিনোর কারণে এবার বর্ষা গোটা দেশে দেরিতে ছড়িয়েছে।
অনেক জায়গাতেই জুন-জুলাই মাসে কম বর্ষণ হয়েছে। অগাস্ট মাসে ভারী থেকে অতি ভারী বর্ষণ হয়েছে উত্তরাখণ্ড, হিমাচলপ্রদেশ, জম্মু ও কাশ্মীর এবং রাজস্থান ও মধ্যপ্রদেশের বেশ কিছু জায়গায়। সেপ্টেম্বরের শুরু থেকেই পশ্চিমের গুজরাতে লাগাতারক বর্ষণ শুরু হয়ে গিয়েছে। পশ্চিমের রাজ্যগুলিতে ভারী বর্ষণের ধারা জারি থাকবে।












Click it and Unblock the Notifications