করোনাকালে প্রায় ৩০ লক্ষ শিশু হাম-টিটেনাসের মতো গুরুত্বপূর্ণ টিকা নিতে পারেনি
করোনাকালে প্রায় ৩০ লক্ষ শিশু হাম-টিটেনাসের মতো গুরুত্বপূর্ণ টিকা নিতে পারেনি
করোনা মহামারিতে অন্যভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে ভারতের শিশুরা। করোনা ভ্যাকসিনকে গুরুত্ব দিতে গিয়ে অন্য গুরুত্বপূর্ণ ভ্যকসিন হাতছাড়া হচ্ছে শিশুদের! সম্প্রতি বিশ্বস্বাস্থ্য সংস্থার পক্ষে প্রকাশিত একটি বিবৃতিতে বলা হয়েছে, ২০২০ সালে ডিপথেরিয়া-টেটানাস-পেরিটুসিস এর ভ্যাকসিন (ডিটিপি -১) এর প্রথম ডোজটি ভারতে প্রায় তিরিশ লক্ষ শিশু হাতছাড়া করেছে।নসারা বিশ্বে ২০১৯ এর তুলনায় ৩.৫ মিলিয়ন কম শিশুন ডিপিটি-১ ভ্যাকসিনের প্রথম ডোজ গ্রহণ করেছে৷ একই সঙ্গে প্রায় ৩০ লক্ষ শিশু হাম-ভ্যাকসিনের প্রথম ডোজটি নেয়নি

কী এই ডিটিপি ভ্যাকসিন?
ডিপিটি ভ্যাকসিন হ'ল মানবদেহে তিনটি সংক্রামক রোগের বিরুদ্ধে সংমিশ্রিত ভ্যাকসিন৷ ডিপথেরিয়া, পেরটুসিস এবং টিটেনাসের জন্য এজটি ডিটিপি ভ্যাকসিন দেওয়া হয়। রাষ্ট্রসংঘে শিশুদের জরুরি তহবিলের (ইউনিসেফ) প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০১৯ এর তুলনায় এ বছর ডিটিপির প্রথম ডোজ না পাওয়া শিশুদের সংখ্যায সবচেয়ে বৃদ্ধি পেয়েছে ভারতে।

কী বলছে পরিসংখ্যান?
২০১৯ সালের ভারতে ১,৪০৩,০০০ শিশু ডিটিপির প্রথম ডোজটি মিস করেছিল৷ সেই সংখ্যায় ২০২০তে অনেকটা বেড়ে গিয়েছে। ২০২০তে
ভারতে প্রায় ৩,০৩৮,০০০ শিশু ডিটিপি -১ এর প্রথম ডোজ নিতে পারেনি। বিশ্বস্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে তথ্যে দিয়ে বলা হয়েছে, উন্নয়নশীল দেশগুলিতে অনিরাপদ (বিভিন্ন প্রয়োজনীয় টিকা না পাওয়া) শিশুদের সংখ্যা উল্লেখযোগ্য ভাবে বৃদ্ধি পেয়েছে।

কোভিড-১৯ এর প্রভাব!
২০২০-তে সারা বিশ্বে প্রায় ২কোটি ৩০ লকৃষ শিশুর গুরুত্বপূর্ণ ভ্যাকসিনেশনগুলি থেকে বাদ পড়েছে৷ করোনা মহামারি বিশ্বব্যাপী শিশুদের বিভিন্ন গুরুত্বপূর্ণ টিকা দেওয়ার প্রক্রিয়াটিকে প্রভাবিত করেছে।

চিকিৎসক ও চিকিৎসা কর্মীর অপ্রুলতা
চলতি বছরে সারা বিশ্বে প্রায় ১০ লক্ষ শিশু একটিও ভ্যাকসিন পায়নি। কোভিড-১৯ ভ্যাকসিন পক্রিয়া ইতিমধ্যে প্রচুর জটিলতা তৈরি করেছে৷ বিশ্বের সব প্রান্তেই করোনা ভ্যাকসিনেশনের জন্য প্রচুর চিকিৎসা কর্মী, প্রযুক্তি, চিকিৎসককে নিয়োগ করতে হয়েছে৷ এতে শিশুদের জন্য গুরুত্বপূর্ণ অন্য ভ্যাকসিনগুলো দেওয়ার প্রক্রিয়া ব্যহত হয়েছে৷












Click it and Unblock the Notifications