বিমান পরিষেবা ক্ষেত্রে ঝুঁকির মুখে প্রায় ২৯ লক্ষ চাকরি
বিমান পরিষেবা ক্ষেত্রে ঝুঁকির মুখে প্রায় ২৯ লক্ষ চাকরি
চলছে দ্বিতীয় দফার লকডাউন। লকডাউনের জেরে প্রায় গৃহবিন্দী গোটা দেশ। বন্ধ সরকারি বেসরকারি বেশির ভাগ কর্মস্থলই। করোনা মহামারীর কারণে দেশের বিমান পরিষেবা এবং সহযোগী ক্ষেত্রে প্রায় ২৯ লক্ষ কাজ কমে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে আন্তর্জাতিক সংস্থা ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েসন না আইএটিএ।

বড়সড় ক্ষতির মুখোমুখি বিমান পরিষেবা
লকডাউন চলবে আগামী ৩রামে পর্যন্ত। এইসময় দেশের অন্যান্য যাত্রী পরিবহণের মত সম্পূর্ণ বন্ধ আছে বিমান পরিষেবাও। যার ফলে বিমান পরিষেবা এবং এর সঙ্গে যুক্ত সহযোগী ক্ষেত্র বড়সড় ধাক্কার মুখোমুখি হয়েছে বলে জানা যাচ্ছে। যাত্রী পরিবহণ কমে গেছে প্রায় ৪৭ শতাংশ। আইএটিএ-র বক্তব্য অনুসারে এর ফলে সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে এশিয়া প্যাসিফিক অঞ্চল।

২৯ লাখ চাকরি ঝুঁকির মুখে
মহামারীর ফলে বিমান পরিষেবা এবং সহযোগী ক্ষেত্রে শুধুমাত্র ভারতে প্রায় ২৯,৩২,৯০০ কর্ম সংকোচন হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে বিশেষজ্ঞ মহলের একাংশ। আরও জানা যাচ্ছে যে, ভারতের বিমান পরিষেবা এবং সহযোগী ক্ষেত্রে গত আর্থিক বছরের তুলনায় প্রায় ৮৫ হাজার কোটি টাকা ক্ষতির সম্মুখীন হবার সম্ভাবনা।

বিপুল ক্ষতির মুখে বিশ্বের বিমান পরিবহন ক্ষেত্র
আইএটিএ-র মতে অবিলম্বে ভারত, ইন্দোনেশিয়া, শ্রীলঙ্কা, মালয়েশিয়া, জাপান, ফিলিপাইন্স, দক্ষিণ কোরিয়া, থাইল্যান্ড-এর ক্ষেত্রে বিমান পরিষেবা শিল্প বাঁচিয়ে রাখবার জন্য ব্যবস্থা নেওয়া প্রয়োজন। এর জন্য সরকারের পক্ষ থেকে আর্থিক সহায়তা, ঋণ এবং আর্থিক প্যাকেজ না দেওয়া হলে আগামী দিনে বিমান পরিষেবা এবং সহযোগী শিল্পের ঘুরে দাঁড়ানো মুশকিল।












Click it and Unblock the Notifications