পাকিস্তান থেকে ভারতে প্রবেশের সুযোগ খুঁজছে রয়েছে ২০০ জঙ্গি, জানাল সেনা
কিছুদিন আগেই সেনা সূত্রে জানানো হয়েছিল এলওসি সীমান্তে জঙ্গি লঞ্চপ্যাডগুলিকে সক্রিয় করছে পাকিস্তান। এবং ভারতে জঙ্গি অনুপ্রবেশের চেষ্টায় রয়েছে দেশটি৷ সম্প্রতি ভারতীয় সেনার উত্তর সেনা কমান্ড লেফটেন্যান্ট জেনারেল উপেন্দ্রী দ্বিবেদী জানালেন ২০০ জন জঙ্গি এলওসিতে অপেক্ষা করছে ভারতে ঢোকার জন্য৷ দেশের উত্তরের সেনা কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল উপেন্দ্র দ্বিবেদী শুক্রবার বলেছেন যে অনুপ্রবেশ আগের চেয়ে কমেছে তবুও বর্তমানে জম্মু ও কাশ্মীরে প্রবেশের জন্য সীমান্ত জুড়ে ২০০ জন সন্ত্রাসবাদী প্রস্তুত হয়ে রয়েছে।

কেন কমেছে জঙ্গি অনুপ্রবেশ?
সেনা সূত্রে জানানো হয়েছে ২০২১ এর ফেব্রুয়ারি থেকে ভারত-পাকিস্তান সীমান্তে যুদ্ধবিরতি 'ভালভাবে' কাজ করছে। দ্বিবেদী বলেছেন, যে জম্মু ও কাশ্মীরে প্রশিক্ষিত সন্ত্রাসীদের সংখ্যা আগের থেকে অনেকটাই কমেছে, কারণ তারা আগের মতো স্থানীয় আশ্রয় এবং সমর্থন পাচ্ছে না। চলতি বছর এখনও পর্যন্ত ২১ জন পাশের দেশ থেকে আসা সন্ত্রাসীকে নিকেশ করেছে ভারতীয় সেনা! তবে বর্তমানে ভারত-পাকিস্তান সীমান্তে আনুমানিক ২০০ জন জঙ্গি সুযোগ খুঁজছে ভারতে প্রবেশের!' লাইন অফ কন্ট্রোল (এলওসি) এবং নিরাপত্তা পরিস্থিতি সম্পর্কে এক প্রশ্নের উত্তরেই সংবাদমাধ্যমকে এ বিষয়ে বলেছেন দ্বিবেদী৷

আরও কী বললেন সেনা কর্তা উপেন্দ্র দ্বিবেদী?
সেনা কর্তা দ্বিবেদী আরও বলেন, 'কাউন্টার-ইনফিল্ট্রেশন গ্রিডটি খুবই শক্তভাবে কাজ করছে৷ আমরা সমস্ত প্রশিক্ষিত সৈন্যদের প্রতিরক্ষার দ্বিতীয় স্তরে রেখেছি যাতে কোনও অনুপ্রবেশ না ঘটে৷' গত বারো মাসে যুদ্ধবিরতি লঙ্ঘনের সংখ্যা খুবই সীমিত - মাত্র এক থেকে তিনটি এরকম ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন উত্তরের সেনা কমান্ডার৷ তবে সীমান্তের ওপারে পাকিস্তানে এখনও বেশ কিছু জঙ্গি প্রশিক্ষণ শিবির ও লঞ্চপ্যাড অক্ষত রয়েছে বলে মনে করা হচ্ছে! যেখানে ছয়টি বড় সন্ত্রাসী ক্যাম্প এবং ২৯টি ছোট শিবির রয়েছে বলে সেনার কাছে খবর রয়েছে। বিভিন্ন সামরিক কেন্দ্রগুলির কাছাকাছি অস্থায়ী জঙ্গি লঞ্চিং প্যাডও রয়েছে এলওসির ওপারে!

জঙ্গি মদতে দোষী পাকিস্তানের সেনা!
এলওসির ওপারে সন্ত্রাসবাদী ক্যাম্পগুলিকে টিকিয়ে রাখার জন্য পাকিস্তান সেনাবাহিনীকে দোষারোপ করেন উপেন্দ্র দ্বিবেদী। তিনি বলেন যে এই জঙ্গি কার্যকলাপের পুরোভাগে পাকিস্তান সেনাবাহিনী এবং তার এজেন্সিগুলির জড়িত থাকার বিষয়টি অস্বীকার করা যায় না।একই সঙ্গে তিনি স্পষ্ট করেছেন, অনুপ্রবেশ কেবল পাহাড়ি অঞ্চল এবং বনের মাধ্যমে নয়, জম্মু এবং পাঞ্জাব ও নেপাল হয়ে আন্তর্জাতিক সীমান্ত দিয়েও ঘটে।

জঙ্গিদের চিহ্নিত করে নিকেশ করছে ভারতীয় সেনা!
লেফটেন্যান্ট জেনারেল দ্বিবেদী আরও বলেন, আমাদের লক্ষ্য অনুপ্রবেশকারী ও স্থানীয় জঙ্গিদের চিহ্নিত করা এবং যত তাড়াতাড়ি সম্ভব তাদের নিকেশ করা। সেনা কমান্ডার জানিয়েছেন বিদেশি সন্ত্রাসী ছাড়াও বর্তমানে ৪০ থেকে ৫০ জন স্থানীয় সন্ত্রাসী কাজ করছে জম্মু-কাশ্মীরে। তবে ভারতীয় সেনা এখনও পর্যন্ত ২১ জন বিদেশী সন্ত্রাসীকে নিকেশ করেছে। এটা কিছুটা হলেও প্রমাণকরে যে জম্মু-কাশ্মীরে সন্ত্রাসীদের আশ্রয় দেওয়ার দিন দিন কমছে!












Click it and Unblock the Notifications