৮০ কোটি মানুষের হাতে তুলে দেওয়া হয়েছে ৪৬ হাজার কোটি টাকার খাদ্যশস্য, বিবৃতিতে জানাল কেন্দ্র
দেশব্যাপী লকডাউনে দুই তৃতীয়াংশ জনসাধারণ অর্থাৎ ৮০ কোটি মানুষের হাতে প্রায় ১২০ লক্ষ মেট্রিক টন খাদ্যশস্য তুলে দেওয়া হয়েছে। সরকারের তরফ থেকে বুধবার এমনটাই জানানো হয়েছে।
দেশব্যাপী লকডাউনে দুই তৃতীয়াংশ জনসাধারণ অর্থাৎ ৮০ কোটি মানুষের হাতে প্রায় ১২০ লক্ষ মেট্রিক টন খাদ্যশস্য তুলে দেওয়া হয়েছে। সরকারের তরফ থেকে বুধবার এমনটাই জানানো হয়েছে। এই খাদ্যশস্যের মূল্য প্রায় ৪৬ হাজার কোটি টাকা।

পুরো খরচ কেন্দ্রের
কেন্দ্রের তরফে আরও জানানো হয়েছে, প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনার অঙ্গ হিসেবে এর পুরো খরচটাই বহন করেছে কেন্দ্র। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ ২৬ মার্চ এই প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনার কথা জানিয়েছিলেন। করোনা লকডাউনে ত্রাণের প্যাকেজের অঙ্গ হিসেবে দুই বড় পদক্ষেপ নিয়েছে কেন্দ্র। একটি হল খাদ্যের নিরাপত্তা আর ওপরটি হল ডিরেক্ট বেনিফিট ট্রান্সফার।

রেশনের মাধ্যমে খাদ্যশস্য
সরকারের তরফে আরও জানানো হয়েছে, সরকার এনএফএসএ-এর অধীনে প্রায়োরিটি হাউজ হোল্ডার্সদের যা খাদ্যশস্য বন্টন করা হয়, তার দ্বিগুণ হিসেবে এপ্রিল, মে, জুন ২০২০-তে এই খাদ্যশস্য দিয়েছে বা দেবে। অন্যদিকে অন্তোদয়া অন্ন যোজনায় প্রতিমাসে যে ৩৫ কেজি খাদ্যশস্য দেওয়া হয়, তার অতিরিক্ত হিসেবে মাসে ৫ কেজি করে খাদ্যশস্য দিয়েছে কিংবা দেবে।

অ্যাকাউন্টে সরাসরি ৩৫ হাজার কোটি টাকা
অন্যদিকে, অর্থনৈতিকভাবে দুর্বল শ্রমিক এবং কৃষকদের অ্যাকাউন্টে সরাসরি ৩৫ হাজার কোটি টাকা পৌঁছে দেওয়া হয়েছে। এই কাজ করা হয়েছে গ্রাম এবং শহর উভয় এলাকাতেই।

সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে খাদ্যশস্য
এদিনের রিভিউ মিটিং-এর পৌরহিত্য করেন খাদ্য ও রেশন মন্ত্রকের সচিব সুধাংশু পাণ্ডে। আরও জানা গিয়েছে এখনও পর্যন্ত ৬৯ লক্ষ মেট্রিকটন খাদ্যশস্য রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে পাঠানো হয়েছে। সরকারের তরফে আরও জানানো হয়েছে, সরকার প্রতি কিলোগ্রাম চালের জন্য ৩৯ টাকা এবং প্রতি কেজি গমের জন্য ২৮ টাকা করে দিয়ে থাকে। যার মধ্যে রয়েছে এই খাদ্যশস্যের পরিবহণ খরচও।












Click it and Unblock the Notifications