২ মাসের মধ্যে নিজেদের বেতনে বকেয়া মেটানো হবে, জবকার্ড হোল্ডাদের প্রতিশ্রুতি অভিষেকের

এবার দিল্লির মাটিতে দাঁড়িয়ে প্রতিশ্রুতি দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আগামী দুই মাসের মধ্যে বকেয়া টাকা মেটানো হবে জবকার্ড হোল্ডারদের। যন্তর মন্তরের মঞ্চ থেকে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এই প্রতিশ্রুতি দিলেন। ২৫০০ জন জবকার্ড হোল্ডারের প্রাপ্য মেটানো হবে। কিন্তু কীভাবে দেওয়া হবে এই টাকা?

একশো দিনের কাজের টাকার দাবিতে জব কার্ড হোল্ডারদের দিল্লি নিয়ে যাওয়া হয়েছে। কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর সঙ্গেও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বৈঠক হয়। কিন্তু তার আগেই অভিষেক প্রতিশ্রুতি দেন মঞ্চ থেকে। রাজ্য সরকারের কাছে আবেদন করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। রাজ্য সরকার সেই টাকা মেটাতে না পারলে অন্য ব্যবস্থা নেওয়া হবে।

Abhishek Banerjee

দিল্লিতে ২৫০০ জন জবকার্ড হোল্ডার গিয়েছেন অভিষেকের ডাকে সাড়া দিয়ে। সেজন্য অভিষেক তাদের কৃতজ্ঞতা জানিয়েছেন। এরপরেই মঞ্চ থেকে বড় প্রতিশ্রুতি দিলেন অভিষেক। আগামী ২ মাসের মধ্যে বকেয়া টাকা মিটিয়ে দেওয়া হবে। রাজ্য সরকার না দিতে পারলে তৃণমূলের জনপ্রতিনিধিরা দেবেন। একমাসের মাইনে জনপ্রতিনিধিরা নিজেদের জন্য নেবেন না।

তিনি বলেন, ২৫০০ জন প্রতিনিধি যারা এক কাপড়ে দিল্লিতে এসেছেন, তাদের টাকা দুই মাসের মধ্যে ব্যাঙ্ক একাউন্টে পাঠিয়ে দেওয়া হবে। আজ আমি যন্তর মন্তরে দাঁড়িয়ে এই কথা দিচ্ছি। পশ্চিমবঙ্গ সরকারকে এই টাকা দেওয়ার জন্য অনুরোধ করা হবে৷ সরকার না দিতে পারলে তৃণমূলের জনপ্রতিনিধিরা টাকা দেবেন।

কিন্তু কীভাবে টাকা দেওয়া হবে? অভিষেক জানিয়েছেন, দলে ৭০ হাজার জনপ্রতিনিধি আছেন। তারা একমাসের বেতন নিজের জন্য নেবেন না। একমাসের বেতনের সব টাকা সংগ্রহ করে ২৫০০ জনের বকেয়া মেটানো হবে৷ ৩০ নভেম্বরের মধ্যেই এই টাকা মেটানো হবে বলে জোর গলায় আশ্বাস দিয়েছেন তিনি।

ধূপগুড়ি বিধানসভা উপনির্বাচনের সময় অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রতিশ্রুতি দিয়েছিলেন। ধূপগুড়িকে মহকুমা করা হবে। সেই প্রতিশ্রুতি মতো ধূপগুড়িকে মহকুমা করার কথা ঘোষণা করেছে রাজ্য সরকার৷ এই বিধানসভাও বিজেপির থেকে ছিনিয়ে নিয়েছে তৃণমূল। ওই একটি প্রতিশ্রুতিই ভোটের পাশা উলটে দিয়ে বিজেপিকে হারিয়েছে৷ এমনই মনে করে ওয়াকিবহাল মহল।

এবার দিল্লির মাটিতে বড় ঘোষণা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এখন কবে ও কোন পথে এই প্রতিশ্রুতি পূরণ হবে? তাই এখন দেখার বিষয়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+