অভিষেকরা দেখা না করে নাটক করেছেন দিল্লিতে, বিস্ফোরক কেন্দ্রীয় মন্ত্রী সাধ্বী নিরঞ্জন জ্যোতি
দিল্লির কৃষি ভবনে তৃণমূল কংগ্রেস সাংসদ, মন্ত্রীদের উপর পুলিশি জুলুম হয়েছিল। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়দের সঙ্গে দেখা করতে চাননি। এই অভিযোগ গত তিন দিন ধরে চলছে। এবার পাল্টা বক্তব্য রাখলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী। তৃণমূল কংগ্রেস নাটক করছে। তাঁর সঙ্গে কেউ দেখা করতে আসেননি। এমন মারাত্মক অভিযোগ করলেন মন্ত্রী সাধ্বী নিরঞ্জন জ্যোতি।
তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দল আসলে মন্ত্রীর সঙ্গে দেখা করতেই চাননি। তারা জটলা পাকিয়ে বাজার গরম করতে চেয়েছে। এমনই অভিযোগ বিজেপির পক্ষ থেকে তোলা হচ্ছিল। এবার কেন্দ্রীয় প্রতিমন্ত্রী খোদ আসরে নামলেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়রা কেউই তার সঙ্গে দেখা করতে চাননি। সময় দিলেও তারা টালবাহানা করেছেন। এমনই মন্তব্য সামনে আসছে।

কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সাধ্বী নিরঞ্জন জ্যোতি জানিয়েছেন, তিনি তার নিজের ঘরে ওই দিন অপেক্ষা করেছেন। তৃণমূলের প্রতিনিধি দলের আসার কথা ছিল। প্রথমে ঠিক হয়েছিল পাঁচ জন দেখা করবেন। সেই বিষয়ে মান্যতা দেওয়া হয়। এরপর তারা জানান, ১০ জন দেখা করবেন। তা নিয়েও কোনও আপত্তি মন্ত্রীর থেকে দেখানো হয়নি।
সাধারণ মানুষদের প্রতিনিধি হিসেবে নিয়ে দেখা করার কথা বলা হয়। সে সময় মন্ত্রীর তরফ থেকে ডেপুটেশন দেওয়ার প্রস্তাব আসে। মন্ত্রীর তরফ থেকে বলা হয়েছিল, আগে তৃণমূলের প্রতিনিধিরা আসুক। পরে সাধারণ মানুষের সঙ্গে মন্ত্রী দেখা করবেন। কিন্তু কোনওভাবেই সেই কথা তৃণমূল কানে তোলেনি।
তৃণমূল কংগ্রেস প্রতিনিধি দল সেই বক্তব্যে কোনও আমল দেননি। তৃণমূল কংগ্রেস সাংসদ মহুয়া মৈত্র দেখা করতে আসবেন। এ কথা জানানো হয়। মহুয়া মৈত্র দেখা করতে যাননি। ওইদিন সন্ধ্যা ছটা থেকে সাড়ে আটটা পর্যন্ত তৃণমূল কংগ্রেস কৃষি ভবনে নাটক করেছে। এই অভিযোগ উঠল। মন্ত্রী নির্দিষ্ট সময় পর বেরিয়ে যান তার দফতর থেকে।
তৃণমূল কংগ্রেস প্রতিনিধি দলের সঙ্গে মন্ত্রী দেখা করেননি। এই তথ্য সঠিক নয়। অভিষেক বন্দ্যোপাধ্যায়রা দিল্লিতে দুই দিনের কর্মসূচি নিয়েছিলেন। মন্ত্রীর সঙ্গে দেখা করার বিষয় নিয়ে আসলে সঠিক তথ্য সামনে আসছে না। এই দাবি বিজেপি পক্ষ থেকে জানানো হয়।
কেন্দ্রীয় মন্ত্রী আরও অভিযোগ করেছেন, রাজ্যে তৃণমূল কংগ্রেস সরকার দুর্নীতি করছে। মিথ্যা কথা বলে বাংলার সরকার চলছে। রাজ্য সরকারকে দুর্নীতি বিষয়ে একাধিকবার চিঠি দেওয়া হয়েছে। কিন্তু তারপরেও কোনও ব্যবস্থা সরকারের তরফ থেকে নেওয়া হয়নি। মমতা বন্দ্যোপাধ্যায়ের দল মিথ্যার উপর রাজ্য চালাচ্ছেন।
যন্তর মন্তর থেকে মিছিল করে দিল্লির কৃষি ভবনে গিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়রা। ৪০ জন প্রতিনিধি মন্ত্রীর সঙ্গে দেখা করতে যান। কিন্তু এত জনকে দেখা করতে দেওয়া সম্ভব নয়। এ কথা জানানো হয়েছিল। মন্ত্রী পাঁচজনকে তার কাছে আসার আহ্বান জানিয়েছিলেন। কিন্তু কেউ মন্ত্রীর সঙ্গে দেখা করেননি। এই বার্তা এবার সামনে এল।
দিল্লি পুলিশ তৃণমূল কংগ্রেস প্রতিনিধি দলের উপর নির্যাতন চালিয়েছে। সাংসদদের মারধর করা হয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ অন্যান্যদের টেনেহিঁচড়ে গাড়িতে তোলা হয়েছে। আটক করে নিয়ে যাওয়া হয়েছিল অন্য জায়গায়। একাধিক ঘটনা সে সময়ে সামনে আসে। পশ্চিমবঙ্গের পাশাপাশি দিল্লির রাজনীতির পারদও ক্রমশ চড়তে থাকে।
এবার কেন্দ্রীয় প্রতিমন্ত্রী মুখ খুলেছেন। তার বক্তব্যকে সামনে রেখে রাজ্য বিজেপি আক্রমণে নামবে। এমনই মনে করছে ওয়াকিবহাল মহল।












Click it and Unblock the Notifications