পিএনবি কেলেঙ্কারিতে কংগ্রেস নেতার স্ত্রীর নাম টানলেন নির্মলা, পাল্টা মামলার হুমকি অভিষেক মনু সিংভির

পিএনবি প্রসঙ্গে নাম সামনে আসতেই মনু সিংভি সাংবাদিক সম্মেলন করে নির্মলার বিরুদ্ধে আইনি মামলা করার হুমকি দিয়েছেন। পাশাপাশি না জেনে সংবাদ পরিবেশন করার জন্য সংবাদমাধ্যমের একাংশের বিরুদ্ধেও হুমকি দিয়েছেন।

একসময়ের কংগ্রেস নেত্রী নির্মলা সীতারমন এখন বিজেপি নেত্রী তথা দেশের প্রতিরক্ষামন্ত্রী। পিএনবি মামলায় কংগ্রেস নেতাদের নাম টেনে এনে বিতর্ক বাঁধিয়েছেন তিনি। এদিন সাংবাদিক সম্মেলন করে তিনি বলেন, কংগ্রেস আমলে এই ঘটনা ঘটেছে এবং কংগ্রেস নেতা ও তাদের পরিবার এতে জড়িয়ে রয়েছে।

পিএনবি কেলেঙ্কারিতে নির্মলা-মনু সিংভি দ্বন্দ্ব চরমে

নীরব মোদীর পরিবারের সঙ্গে কংগ্রেস নেতা-মন্ত্রী ও তাদের পরিবারের সম্পর্ক রয়েছে বলেও জানান তিনি। সেই প্রেক্ষিতে কংগ্রেস নেতা অভিষেক মনু সিংভির স্ত্রী অনিতার নাম করে নির্মলা বলেন, অনিতা একটি কোম্পানির ডিরেক্টর ছিলেন যেটি নীরবের কোম্পানির সঙ্গে লেনদেন চালাত।

এই প্রসঙ্গ সামনে আসতেই মনু সিংভি সাংবাদিক সম্মেলন করে নির্মলার বিরুদ্ধে আইনি মামলা করার হুমকি দিয়েছেন। পাশাপাশি না জেনে সংবাদ পরিবেশন করার জন্য সংবাদমাধ্যমের একাংশের বিরুদ্ধেও হুমকি দিয়েছেন।

অভিষেক মনু সিংভি বলেছেন, আমি মিথ্যা রটানোর জন্য নির্মলা সীতারমন ও তার সহকর্মীদের বিরুদ্ধে এবং সংবাদমাধ্যমের একটি অংশের বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করব।

প্রসঙ্গত, পিএনবি ব্যাঙ্কের ১১৩০০ কোটি টাকা দুর্নীতি কাণ্ডে এখন একে অপরকে দোষারোপ করছে বিজেপি-কংগ্রেস। সেই প্রেক্ষিতেই এখন নেতাদের মধ্যে বাদানুবাদ চলছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+