সাভারকারের হিন্দু আদর্শের প্রশংসা করে তাঁকে সুদক্ষ ব্যক্তি বললেন অভিষেক মনু সিংভি
সাভারকারের হিন্দু আদর্শের প্রশংসা করে তাঁকে সুদক্ষ ব্যক্তি বললেন অভিষেক মনু সিংভি
সাভারকারকে ভারতরত্ন দেওয়া নিয়ে যখন বিতর্ক চলছে, ঠিক সেই সময় সেই বিতর্ক আরও একটু উস্কে দিল কংগ্রেস। দলের শীর্ষ নেতা অভিষেক মনু সিং সোমবার বিনায়ক দামোদর সাভারকরের হিন্দু আদর্শ এবং স্বাধীনতা সংগ্রামে তাঁর যে সংগ্রাম তার ভূয়সী প্রশংসা করেন। কংগ্রেস নেতা সাভারকরকে 'সুদক্ষ ব্যক্তি’ বলে সম্বোধনও করেন। তিনি এই মন্তব্য করার কিছুক্ষণের মধ্যেই জানান যে তিনি নিজে ব্যক্তিগতভাবে তাঁর আদর্শকে সঠিক বলে মনে করেন না।

অভিষেক মনু তাঁর টুইটারে বলেন, 'আমি ব্যক্তিগতভাবে সাভারকরের আদর্শকে না মানলেও এটা সত্যি যে তিনি একজন সুদক্ষ মানুষ, যিনি স্বাধীনতা সংগ্রামে অংশ নিয়েছিলেন, দলিতদের অধিকারের জন্য লড়েছিলেন এবং দেশের জন্য জেলেও গিয়েছিলেন।’ কংগ্রেস নেতা তাঁর এই পোস্টের সঙ্গে হ্যাশট্যাগ 'নেবার ফরগেট’ ব্যবহার করেছেন।
এর আগে মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনের প্রচারে বিজেপি তাদের ইস্তেহারে জানিয়েছিল যে এনডিএ সরকার দেশের সর্ব্বোচ্চ নাগরিক পুরস্কার ভারতরত্ন দেবে ভিডি সাভারকরকে। এর সঙ্গে এই সম্মান দেওয়া হবে জ্যোতিবা ফুল্লে ও সাবিত্রী বাই ফুল্লেকে। সাভারকরকে ভারতরত্ন দেওয়া নিয়ে বিরোধীতা করে কংগ্রেস। সাভারকরের বিরুদ্ধে ফৌজদারি মামলা ছিল বলেও জানায় কংগ্রেস। এআইএমআইএম প্রধান আসাদুদ্দিন ওয়াইসি এ প্রসঙ্গে জানান, সাভারকরকে ভারতরত্ন দেওয়া হলে তবে বিজেপির উচিত নাথুরাম গডসেকেও ভারতরত্ন দেওয়া।












Click it and Unblock the Notifications