Abhishek Banerjee: ইডির প্রশ্নমালার সামনে অভিষেক বন্দ্যোপাধ্যায়! শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় হাজিরা
Abhishek Banerjee: শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় বৃহস্পতিবার ইডির ডাকে হাজিরা দেবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিন সকাল ১১ টায় সল্টলেকের সিজিও কমপ্লেক্সে তাঁকে হাজিরার জন্য নোটিশ দেওয়া হয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ নিয়ে দলের তরফে প্রতিহিংসার রাজনীতির অভিযোগ আনা হয়েছে।
অভিষেক বন্দ্যোপাধ্যায় যে বৃহস্পতিবার সল্টলেকের সিজিও কমপ্লেক্সে ইডির ডাকে হাজিরা দিতে চলেছেন, তা বুধবারই জানিয়েছিলেন রাজ্যের মহিলা ও শিশু কল্যাণমন্ত্রী এবং তৃণমূল মুখপাত্র শশী পাঁজা। তিনি অভিযোগ করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রতিহিংসামূলক রাজনীতির শিকার হয়েছেন। তিনি আরও অভিযোগ করেছিলেন, আগামী বছরের লোকসভা নির্বাচনের আগে বিজেপি বিরোধী নেতাদের হয়রানি করতে প্রতিহিংসার রাজনীতি করছে।

এই অভিযোগের প্রেক্ষিতে বিজেপির রাজ্য মুখপাত্র শমীক ভট্টাচার্য বলেছেন, বিজেপি প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করে না। তিনি আরও বলেন, কেন্দ্রীয় সংস্থা আদালতের তত্ত্বাবধানে তদন্ত করছে। তৃণমূলের যদি কোনও সমস্যা থেকে থাকে, তবে তারা আদালতের দ্বারস্থ হতে পারে বলেও মন্তব্য করেন তিনি।
উল্লেখ করা প্রয়োজন, নিয়োগ দুর্নীতির অভিযোগে ইডি এর আগে ৯ অক্টোবর অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করেছিল। যদিও সেইদিন তিনি হাজিরা দেননি। তার আগে ৩ অক্টোবরও তিনি ইডির সামনে হাজির হননি। ইডির সমনের জবাবে তিনি বলেছিলেন, দিল্লিতে কেন্দ্রের বিরুদ্ধে এমডিএনআরইজিএ এবং রাজ্যের অন্য প্রকল্পের কেন্দ্রীয় তহবিলের দাবিতে বিক্ষোভের নেতৃত্বে ছিলেন।
এর আগে অবশ্য গত ১৩ সেপ্টেম্বর ইডি শিক্ষক নিয়োগ দুর্নীতির মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্রায় নয় ঘন্টা জেলা করেছিল। সেই সময় তিনি দাবি করেছিলেন, ইন্ডিয়া ব্লকের বৈঠকে যোগদানে বাধা দিতেই এই ব্যবস্থা। তাঁর আরও দাবি ছিল, বিরোধী ঐক্য গঠনে তৃণমূল যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, এর থেকেই তা পরিষ্কার।
ইডি তৃণমূল কংগ্রেসের দুবারের সাংসদকে কয়লা চুরির ঘটনায় দুবার জেরা করেছিল। ২০২১ সালে দিল্লির অফিসে এবং পরে ২০২২ সালে কলকাতায় জিজ্ঞাসাবাদ করে।
শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় ইতি মধ্যেই সুজয় কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকুকে গ্রেফতার করা হয়েছে। তিনি লিপস অ্যান্ড বাউন্স সংস্থায় কাজ করতেন। ওই কোম্পানির ডিরেক্টর ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কোম্পানির অন্য আধিকারিকদের মধ্যে ছিলেন অভিষেকের বাবা অমিত বন্দ্যোপাধ্যায় এবং মা লতা বন্দ্যোপাধ্যায়। তাঁদের কেউ ইডি জিজ্ঞাসাবাদের নোটিশ পাঠিয়েছিল। কিন্তু তাঁরা কেউই জিজ্ঞাসাবাদের জন্য আসেননি।












Click it and Unblock the Notifications