সূচাগ্র মেদিনীও ছাড়বে না তৃণমূল, ত্রিপুরায় পা দিলেই জেলে ভরা হচ্ছে! চ্যালেঞ্জ অভিষেকের
সূচাগ্র মেদিনীও ছাড়বে না তৃণমূল, ত্রিপুরায় পা দিলেই জেলে ভরা হচ্ছে! চ্যালেঞ্জ অভিষেকের
ত্রিপুরায় পা দিয়েই বিজেপিকে চ্যালেঞ্জ ছুড়লেন অভিষেক। রবিবার আগরতলা বিমানবন্দরে নেমে তিনি সাফ জানিয়ে দিলেন, ত্রিপুরায় পা দিলেই জেলে ভরা হচ্ছে। গ্রেফতারের জুজু দেখিয়ে আমাদের আটকাতে পারবে না বিজেপি। আমাদের লড়াই চলবে। বিপ্লব দেবকে তিনি পক্ষান্তরে চ্যালেঞ্জ ছুড়ে দেন, পারলে আটকে দেখান।

ত্রিপুরায় গুন্ডারাজ চালাচ্ছে বিজেপি, শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়াই
শনিবার ত্রিপুরায় তৃণমূল যুব নেতাদের উপর হামলা ও রবিবার গ্রেফতারের ঘটনায় তাঁদরে পাশে দাঁড়াতে তড়িঘড়ি ত্রিপুরায় ছোটেন অভিষেক। অভিষেকের ত্রিপুরায় যাওয়ার কথা ছিল দু-সপ্তাহ পরে। কিন্তু রবিবারই তাঁকে জরুরি প্রয়োজনে ত্রিপুরায় যেতে হল। তিনি বিমানবন্দরে নেমে শুধু বলেন, ত্রিপুরায় গুন্ডারাজ চালাচ্ছে বিজেপি। তার প্রতিবাদে আমাদের লড়াই চলবে জীবনের শেষ রক্তবিন্দু পর্যন্ত।

ত্রিপুরায় গুন্ডারাজের প্রমাণ এবার মিলতে শুরু করেছে
দেবাংশু-সুদীপ-জয়াদের উপর নৃশংস হামলার ঘটনার প্রতিবাদে নির্দিষ্ট কর্মসূচি বাতিল করে অভিষেক পৌঁছে যান ত্রিপুরায়। তিনি বিকেল চারটে নাগাদ সাংবাদিক বৈঠক করবেন। তার আগে অভিষেক বলেন, বিজেপির গুন্ডারা নিজেদের রূপ দেখাতে শুরু করেছে এবার। বিপ্লব দেব সরকারের অধীনে ত্রিপুরায় যে গুন্ডারাজ চলছে, তার প্রমাণ এবার মিলতে শুরু করেছে।

ত্রিপুরায় পা রাখলেই বিজেপি জেলে ভরছে, অভিযোগ অভিষেকের
অভিষেক আরও বলেন, ত্রিপুরায় পা রাখলেই বিজেপি জেলে ভরছে, না হলে হামলা চালাচ্ছে। যা করার করে নিন। আমরা এক ইঞ্চি জমিও ছাড়ব না। পিকের টিম ত্রিপুরায় সমীক্ষার জন্য পা দেওয়ার পর বিজেপির সরকার তাদের আটক করেছিল। তাদের অন্যায়ভাবে গৃহবন্দি করে রাখা হয়েছিল। তারপর আমার গাড়িতে হামলা হয়েছে। দেবাংশু-সুদীপ-জয়াদের উপর নৃশংস হামলা চালিয়েছে। আবার তাদের উল্টে গ্রেফতার করা হয়েছে।

তৃণমূলকে আটকানোর চেষ্টা বৃথা, আমরা কেউ জমি ছেড়ে যাব না
অভিষেক বলেন, যাঁরা আক্রান্ত হলেন, তাঁদেরই গ্রেফতার করা হল। এ কেমন আইন। এই নৈরাজ্যের ছবি গোটা দেশ দেখতে পাচ্ছে। দেবাংশুরা ত্রিপুরায় সংগঠন গড়তে ঘাঁটি গেড়েছে। তৃণমূলের এই সংগঠন বিস্তারের কাজ দেখে ভয় পেয়েছে বিজেপি। তাই হামলা চালিয়ে তৃণমূলকে আটকানোর চেষ্টা করছে। কিন্তু সেই চেষ্টা বৃথা হবে। আমরা কেউ জমি ছেড়ে যাব না।

তৃণমূলের যুব নেতাদের পাশে দাঁড়াতে কুণাল-ব্রাত্য থেকে অভিষেকরা
শনিবার তৃণমূলের যুব নেতাদের উপর হামলা হয়, তারপর রাতভর তাঁরা সদর কার্যালয়ে আবদ্ধ থাকেন। এদিন সকালে আক্রান্ত নেতাদেরই গ্রেফতার করা হয়। এই ঘটনায় রবিবার সকাল থেকেই অগ্নিগর্ভ হয়ে ওঠে ত্রিপুরা। দেবাংশুদের পাশে দাঁড়াতে সাতসকালই ত্রিপুরায় ছুটেছেন কুণাল ঘোষ, ব্রাত্য বসু, দোলা সেনরা। অভিষেক বন্দ্যোপাধ্যায়ও পৌঁছে যান ত্রিপুরায়।

যদি পারেন তো আমায় থামিয়ে দেখান, অভিষেকের চ্যালেঞ্জ ত্রিপুরায়
তৃণমূলের প্রতিনিধি দলের পক্ষ থেকে কুণাল ঘোষ, ব্রাত্য বসু ও দোলা সেনরা ত্রিপুরায় পা দিয়েই খোয়াই থানায় যান। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ত্রিপুরার আগরতলায় নেমে সটান খোয়াই থানার উদ্দেশে রওনা দেন। অভিষেক বলেন, যদি পারেন তো আমায় থামিয়ে দেখান।












Click it and Unblock the Notifications