গান্ধী মূর্তির পাদদেশ ধরনায় যোগদান! তৃণমূল সাংসদদের বৈঠকে কংগ্রেসকে দ্বিচারী বলে আক্রমণ অভিষেকের
দিল্লিতে গিয়ে দলের সাংসদদের সঙ্গে গান্ধী মূর্তির পাদদেশে যোগ দিলেন তৃণমূলের (Trinamool Congress) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। তারপরেই তিনি দলের সাংসদদের নিয়ে বৈঠক করেন। সেখানে ক
দিল্লিতে গিয়ে দলের সাংসদদের সঙ্গে গান্ধী মূর্তির পাদদেশে যোগ দিলেন তৃণমূলের (Trinamool Congress) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। তারপরেই তিনি দলের সাংসদদের নিয়ে বৈঠক করেন। সেখানে কংগ্রেসকে (Congress) দ্বিচারি বলে আক্রমণ করেন, এমনটাই খবর সূত্রের। পাশাপাশি জানিয়ে দেন, বিভিন্ন রাজ্যে তাদের সংগঠন বিস্তারের কাজ চলতে থাকবে।

দিল্লিতে গিয়েই ধরনায় যোগদান
এদিন সকালে অভিষেক বন্দ্যোপাধ্যায় দিল্লিতে পৌঁছন। সংসদের শীতকালীন অধিবেশনে যোগদান মূল উদ্দেশেয হলেও প্রথমেই তিনি যান সংসদ চত্বরে গান্ধী মূর্তির পাদদেশে। সেখানে ধরনায় বসেছেন তৃণমূলের দুই রাজ্যসভায় সাংসদ দোলা সেন এবং শান্তা ছেত্রী। বাকি ১০ সাংসদের থেকে তৃণমূলের দুই সাংসদ আলাদাই বসেছেন। এদিন সেখানেই যোগ দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি অভিযোগ করেন, সংসদে এই সাংসদরা শুধুমাত্র বিক্ষোভ দেখিয়েছিলেন। তিনি অভিযোগ করেন, বিজেপির সাংসদরা অনেক সময় অনেক খারাপ কথা সংসদের মধ্যে বলেও পার পেয়ে যান।

দলের সাংসদদের সঙ্গে বৈঠক
এর পরেই অভিষেক বন্দ্যোপাধ্যায় সংসদ ভবনে দলীয় সাংসদদের সঙ্গে বৈঠকে যোগ দেন। সেখানে বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা হয়। শীতকালীন অধিবেশনের বাকি দিলগুলিতে দলের সম্ভাব্য পদক্ষেপ নিয়ে আলোচনা হয় বলে সূত্রের খবর।

কংগ্রেস দ্বিচারিতা করছে
সূত্রের খবর অনুযায়ী, এদিন দলের সাংসদদের সঙ্গে বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন কংগ্রেস দ্বিচারিতা করছে। তিনি বলেন, গোয়ায় তৃণমূল সংগঠন সংগঠন বাড়ানোর চেষ্টা করলে কংগ্রেস সেখানে বিরোধী ভোট ভাঙার অভিযোগ করছে। এই অভিযোগ উঠছে ত্রিপুরা, মেঘালয়, হরিয়ানা, উত্তর প্রদেশের মতো রাজ্যেও। কিন্তু পশ্চিমবঙ্গে সেই কংগ্রেসই তৃণমূলের বিরুদ্ধে লড়াই করছে। কিন্তু সেখানে ভোটভাগের কোনও অভিযোগ উঠছে না।

পরবর্তী পদক্ষেপ এখনই প্রকাশ্যে আনা হবে না
সূত্রের খবর অনুযায়ী এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় ইঙ্গিত করেছেন, আরও বেশ কিছু রাজ্যে সংগঠন বিস্তারে ঝাঁপাচ্ছে তৃণমূল। সেভাবে বলতে গেলে বিজেপি শাসিত রাজ্যগুলিকেই টার্গেট করেছে তারা। এব্যাপারে অভিষেক বন্দ্যোপাধ্যায় নাকি বলেছেন, কোন রাজ্যে তৃণমূল সংগঠন বিস্তার করবে তা এখনই প্রকাশ্যে আনা হবে না। চূড়ান্ত হয়ে গেলেই তা প্রকাশ করা হবে।
প্রসঙ্গত গত কয়েক মাসে অসমের সুম্মিতা দেব এবং গোয়ার লুইজিনো ফেলেইরো কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন। মেঘালয়ে বিধানসভায় কংগ্রেসকে ভেঙে তৃণমূলই এখন প্রধান বিরোধী। অন্য রাজ্যগুলিতেও তৃণমূলের তরফে কংগ্রেসের নেতাদের টার্গেট করেছে তাদের দলের নিতে। পরিস্থিতি সম্পর্কে ওয়াকিবহাল কংগ্রেস তৃণমূলকে নিশানা করেছে। তাদের মন্তব্য হল কংগ্রেসকে ভেঙে শক্তিশালী হওয়া নয়, তৃণমূল বিজেপিকে শক্তিশালী করতে চাইছে। কংগ্রেসকে সরিয়ে প্রধান বিরোধী হতে চাওয়া তৃণমূলের সম্পর্কে তাদের মূল্যায়ন হল কংগ্রেস এখনও সারা দেশে ২০০ টি আসনে শক্তিশালী এবং ২০% ভোট রয়েছে তাদের দখলে। কিন্তু তৃণমূল সীমাবদ্ধ বাংলায়। অন্য রাজ্যে তারা লড়াই করে বিরোধী ভোট ভাগ করে বিজেপির সুবিধা করে দিতে চাইছে।












Click it and Unblock the Notifications