Abhishek Banerjee: ২মাস পরে দিল্লিতে একলক্ষ লোক নিয়ে মমতার নেতৃত্বে জমায়েত, ঘোষণা অভিষেকের
দিল্লির যন্ত্রর মন্তর থেকে নাম না করে একের পর এক বিজেপি এবং শুভেন্দু অধিকারীকে নিশানা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। যন্ত্রর মন্তরে পুলিশি নিরাপত্তা নিয়ে তীব্র আক্রমণ শানিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন যে পরিমানে পুলিশ, ব়্যাফ সেনা নামানো হয়েছে তাতে মনে হচ্ছে ভারত-চিন যুদ্ধ হচ্ছে।
তৃণমূল কংগ্রেসের মাথা কোনও ভাবেই নোয়ানো যাবে না বলে পাল্টা চ্যালেঞ্জ ছুড়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি অভিযোগ করেছেন মানুষের টাকা দিয়ে প্রধানমন্ত্রীর বাসভবন তৈরি হচ্ছে। কেন্দ্রের বিরুদ্ধে তীব্র বঞ্চনার অভিযোেগ করেছেন তিনি।

প্রকাশ্যে শুভেন্দু অধিকারীকে নাম না করে তীব্র নিশানা করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। যে ৬ ইঞ্জির ডান্ডা হলে হুঁশিয়ারি দিয়েছিলেন শুভেন্দু অধিকারী। আজ তার পাল্টা জবাব দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। উল্টে প্রকাশ্যে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে অভিষেক বলেছেন, তৃণমূলের সৌজন্যকে যেন দুর্বলতা না মনে করেন কেউ। তৃণমূলের মেরুদণ্ড সোজা কারোর কাছে মাথা নত করে না। আজ যদি দিল্লিতে আন্দোলন করতে আসা কারোর গায়ে একটি আঁচড় পড়ে তাহলে বাংলাতেও বিজেপির অনেক প্রতিনিধিকে থাকতে হয়। এক কথায় প্রচ্ছন্ন হুঁশিয়ারি দিয়েছেন তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ড।
সকাল থেকেই আজ রাজধানীর হাইভোল্টেজ কেন্দ্র হয়ে উঠেছিল যন্তর মন্তর। এক কথায় অভিষেক ভার্সেস শুভেন্দুর ওয়ারজোন হয়ে দাঁড়িয়েছে আজ রাজধানী দিল্লি। গতকালই দিল্লিতে পৌঁছে গিয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সকালে সাংবাদিক বৈঠক করে সরাসরি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেছিলেন। শুভেন্দু অধিকারী দাবি করেছিলেন ভুয়ো জবকার্ড হোল্ডারদের নিয়ে এসে অবস্থান বিক্ষোভ করা হচ্ছে।
বিকেলে যন্ত্ররমন্তর থেকে সাবাদিক বৈঠক করে পাল্টা শুভেন্দু অধিকারীকে এই নিয়ে চ্যালেঞ্জ ছু়ড়ে দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ৫০ লক্ষ জব কার্ড হোল্ডারের চিঠি নিয়ে তিনি দিল্লিতে এসেছেন বলে জানিয়েছেন। আজ সেই সব চিঠি তিনি তিনি মন্ত্রীর কাছে জমা দেবেন। এবং এর হিসেব করে তবে আসবেন। যাঁরা বাংলাকে টাকা দিয়েছেন বলে দাবি করেছেন তাঁদের টাকা দেওয়ার হিসেব দিতে হবে বলে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
আজ এই নিয়ে কোনও সিদ্ধান্ত না হলে আগামী ২ মাসের মধ্যে ফের দিল্লিতে জমায়েত হবে। এক লক্ষ লোক নিয়ে দিল্লিতে জমায়েত হবে বলে হুঙ্কার দিয়েছেন তিনি। এবার নেতৃত্বে থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার যাঁরা দিল্লিতে আন্দোলন করতে এসেছেন তাঁদের আগামী ২ মাসের মধ্যে বকেয়া মিটিয়ে দেবেন তিনি। প্রতিশ্রুতি দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।












Click it and Unblock the Notifications