Abhishek Banerjee: সংসদে বিজেপিকে তীব্র আক্রমণ অভিষেকের, হাতিয়ার করলেন শুভেন্দু অধিকারীর বক্তব্যকেও
Abhishek Banerjee: তৃতীয় মেয়াদ কালে মঙ্গলবার পূর্ণাঙ্গ বাজেট পেশ করেন নির্মলা সীতারমন। বাজেটে বিহার এবং অন্ধ্রপ্রদেশের জন্য একাধিক ঘোষণা করা হয়েছে। যা নিয়ে ইতিমধ্যে তীব্র প্রতিবাদ জানিয়েছে বিজেপি বিরোধী ইন্ডিয়া জোট।
আজ বুধবার সেই বিষয়টিকে তুলে ধরেই সংসদে বিজেপিকে তীব্র আক্রমণ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। একেবারে শুভেন্দু অধিকারীর বক্তব্যকে হাতিয়ার করে তীব্র তোপ। যা নিয়ে সংসদের মধ্যেই কার্যত শুরু হয় বচসা। তৃণমূল সাংসদদের সঙ্গে অশান্তি বেঁধে যায় বিজেপি সাংসদদের।

কোনও রকমে পরিস্থিতি সামাল দেন লোকসভার স্পিকার। এদিন বক্তব্যের শুরুতেই অভিষেক বলেন শাসকদলকে তুষ্ট করতেই এই বাজেট পেশ করা হয়েছে। আদৌতে দেশের মানুষের জন্য দেশের মানুষের সঙ্গে প্রতারণা করা হয়েছে বলে অভিযোগ। কার্যত অবিজেপি রাজ্যগুলির সঙ্গে প্রতারণা করা হয়েছে বলেও অভিযোগ।
এই প্রসঙ্গে তৃণমূলের সেকেন্ড ইন কমান্ডের দাবি, তিনটি রাজ্যকে টার্গেট করে বঞ্চিত করা হয়েছে। তেলেঙ্গানা কর্নাটকের পাশাপাশি রয়েছে বাংলা। বাংলা বিরোধী অবস্থান কেন্দ্র নিয়েছে বলেও দাবি করেন ডায়মণ্ডহারবারের সাংসদ।
তাঁর কথায়, বাংলার সংস্কৃতিকে অপমান করা হচ্ছে। ভাবমুর্তি ক্ষুন্ন করতে ষড়যন্ত্র করা হচ্ছে। এই প্রসঙ্গে এদিনের কেন্দ্রীয় অর্থমন্ত্রীর বক্তব্যকে তুলে ধরেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বলেন, উনি বলেছেন গত ১০ বছরে কেন্দ্রের প্রকল্পগুলি নাকি বাস্তবায়ন বাংলা করতে পারিনি। এক্ষেত্রে শ্বেতপত্র প্রকাশের দাবি জানান সাংসদ।
.@abhishekaitc র লোকসভার ভাষণে আজ বাঘের গর্জন।
— Kunal Ghosh (@KunalGhoshAgain) July 24, 2024
বারবার বিজেপির মরিয়া বাধা, অধ্যক্ষের বিঘ্ন ঘটানোর চেষ্টা উড়িয়ে অসাধারণ বক্তৃতা।
বাংলার প্রতি বঞ্চনার প্রতিবাদ থেকে কেন্দ্রবিরোধী সবকটি ইস্যু।
শুধু @AITCofficial র দলনেতা নয়, মনে হল গোটা সংসদের বিরোধীপক্ষের নেতা আগুন ঝরালো। pic.twitter.com/qYfIFz7ES5
শুধু তাই নয়, গত বিধানসভায় হারের পর কোনও প্রকল্পের জন্য কত টাকা দেওয়া হয়েছে তা উল্লেখ করার কথাও বলেন। এমনকি বন্যা নিয়ন্ত্রনে অসম, বিহারের জন্য বরাদ্দ করা হয়েছে বাজেটে। কেন বাংলার জন্য বাজেটে এই বিষয়ে বরাদ্দ করা হল না তা নিয়ে প্রশ্ন তোলেন তৃণমূল নেতা।
তাঁর কথায়, বাংলার সংস্কৃতিকে অপমান করা হচ্ছে। ভাবমুর্তি ক্ষুন্ন করতে ষড়যন্ত্র করা হচ্ছে। এই প্রসঙ্গে এদিনের কেন্দ্রীয় অর্থমন্ত্রীর বক্তব্যকে তুলে ধরেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বলেন, উনি বলেছেন গত ১০ বছরে কেন্দ্রের প্রকল্পগুলি নাকি বাস্তবায়ন বাংলা করতে পারিনি। এক্ষেত্রে শ্বেতপত্র প্রকাশের দাবি জানান সাংসদ।
শুধু তাই নয়, গত বিধানসভায় হারের পর কোনও প্রকল্পের জন্য কত টাকা দেওয়া হয়েছে তা উল্লেখ করার কথাও বলেন। এমনকি বন্যা নিয়ন্ত্রনে অসম, বিহারের জন্য বরাদ্দ করা হয়েছে বাজেটে। কেন বাংলার জন্য বাজেটে এই বিষয়ে বরাদ্দ করা হল না তা নিয়ে প্রশ্ন তোলেন তৃণমূল নেতা।
পাশাপাশি ইংরেজি BUDGET শব্দের ৬টি শব্দের ব্যাখ্যাও সংসদে নিজের মতো করে তুলে ধরেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর কথায়, বি (B) অর্থাৎ বিট্রেয়াল মানে বিশ্বাসঘাতকতা। এই প্রসঙ্গে আচ্ছে দিনের প্রসঙ্গ তুলে ধরেন।
আলু থেকে গ্যাসের দামের কথা তুলে বিজেপিকে নজিরবিহীন আক্রমণ শানান। পাশাপাশি বাকি শব্দের ব্যাখ্যা দিতে গিয়ে কর্মসংস্থান, ঘোটালা সহ একাধিক বিষয়কে তুলে ধরেন।
এই প্রসঙ্গে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বক্তব্যকে সংসদে তুলে আনেন। বলেন, 'সবকা সাথ সবকা বিকাশ' বদলে হয়েছে 'জো হামারা সাথ, হম উনকে সাথ'। বিরোধী দলনেতা বিজেপির নীতি স্পষ্ট করেছেন।

Click it and Unblock the Notifications