জাতীয় পতাকা নিতে অস্বীকার! ‘উচ্ছৃঙ্খল যুবরাজ’ কটাক্ষে অমিত-পুত্রকে নিশানা অভিষেকের
জাতীয় পতাকা নিতে অস্বীকার করছেন অমিত শাহের পুত্র জয় শাহ! দুবাইয়ে ভারত-পাকিস্তান ম্যাচের শেষে এমনই একটা ভিডিও পোস্ট করে অভিষেক বন্যোশাপাধ্যায় এক হাত নিলেন অমিত-পুত্রকে।
জাতীয় পতাকা নিতে অস্বীকার করছেন অমিত শাহের পুত্র জয় শাহ! দুবাইয়ে ভারত-পাকিস্তান ম্যাচের শেষে এমনই একটা ভিডিও পোস্ট করে অভিষেক বন্দ্যোপাধ্যায় এক হাত নিলেন অমিত-পুত্রকে। তাঁকে উচ্ছৃঙ্খল যুবরাজ বলে কটাক্ষ করতেও ছাড়লেন না তিনি। তাঁর পোস্ট করা সেই ভিডিও-টুইট ভাইরাল হয়ে যায় মুহূর্তে।

জয় শাহ ও অমিত শাহকে একহাত অভিষেকের
এশিয়া কারে ভারত-পাকিস্তান ম্যাচ শেষ হওয়ার পর গ্যালারিতে থাকা জয় শাহের হাতে তেরঙ্গা তুলে দিতে যান এক ব্যক্তি। কিন্তু জয় তখন তা নিয়ে অস্বীকার করেন বলে অভিষেকের পোস্ট করা ভিডিও-তে দেখা যাচ্ছে। এই ছবিকে হাতিয়ার করে জয় শাহ ও অমিত শাহকে একহাত নেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। অমিত শাহের পদত্যাগও দাবি করেন অভিষেক।

ভিডিও ফুটেজ-সহ জয় শাহের ‘কীর্তি' টুইট অভিষেকের
সোমবার সকালে অভিষেক ভিডিও ফুটেজ-সহ একটি টুইট করে বিসিসিআই সচিব জয় শাহের জাতীয় পতাকা নিয়ে অদ্ভুত আচরণের সমালোচনা করেন অভিষেক। জয় শাহের এমন আচরণে ক্ষোভ প্রকাশ করেছেন বিজেপি-বিরোধীরা। কংগ্রেস থেকে শুরু করে তৃণমূল-সহ অন্যান বিরোধী দল সরব হয়েছেন জয় শাহ এবং তাঁর বাবা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিরুদ্ধেও।

জাতীয় পতাকা নিতে অস্বীকার জয় শাহের!
এবার ভারতের স্বাধীনতার ৭৫ বছর পূর্তি হয়েছে। দেশজুড়ে 'আজাদি কা অমৃত মহোৎসব' পালিত হচ্ছে। সেই উপলক্ষে 'হর ঘর তেরঙ্গা' কর্মসূচিও পালন করা হয়। খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের প্রতি ঘরে ঘরে এই অনুষ্ঠান পালনের কথা বলেন। এই প্রেক্ষাপটে জাতীয় পতাকা নিয়ে বিসিসিআই সচিব জয় শাহ কেন এ ধরনের আচরণ করলেন, তা সুস্পষ্ট নয়। তবে জয় শাহ দুবাইয়ে এশিয়া কাপের ভারত-পাকিস্তান ম্যাচে গ্যালারিতে উপস্থিত ছিলেন এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতি হিসেবে। আয়োজক সংস্থার সভাপতি হিসেবে তিনি জাতীয় পতাকা ওড়াতে পারেন কি না, সে প্রশ্নও থেকে যায়।
|
জয় শাহকে উচ্ছৃঙ্খল যুবরাজ নিশানায় অভিষেকের টুইট
জয় শাহের জাতীয় পতাকা হাতে তুলে নিতে অস্বীকার করার ছবি পোস্ট করে অভিষেক টুইটে লেখেন- "উচ্ছৃঙ্খল যুবরাজ জাতীয় গর্বের কথা জানেন না।" তারপর জয় শাহকে টুইটটি ট্যাগ করে লেখেন- "জাতীয় পতাকা ধরতে না চাওয়া শাসকগোষ্ঠীর বৃহত্তর ভণ্ডামির লক্ষণ। ওঁরা শুধু অভিনয় করতে পারেন। কিন্তু ওঁদের কোনও মূল্যবোধ নেই। ওঁরা শুধু জুমলা বোঝেন, কিন্তু ওঁদের দেশপ্রেমের অভাব রয়েছে।"

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভিডিও টুইট ভাইরাল
তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্যোহরপাধ্যায় বিসিসিআই সচিব জয় শাহের জাতী পতাকা নিতে অস্বীকার করার ভিডিও-সহ টুইটটি মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়। এই প্রতিবেদন প্রকাশ করা পর্যন্ত প্রায় ২৬ হাজার ইন্টারনেট ব্যবহরারকারী তা দেখেছেন। রি-টুইট হয়েছে ১০০০-এর বেশি। কমেন্ট ও লাইকের বন্যা বয়ে গিয়েছে।

দেশপ্রেমের লেশমাত্রও নেই বিজেপির মধ্যে, অভিযোগ
বিজেপির বিরুদ্ধে অভিষেক বন্দ্যোপাধ্যায় তাঁর এই পোস্টে বার্তা দেওয়ার চেষ্টা করেছেন, জাতীয়তাবাদের নাটক করে। জাতীয়তাবোধকে হাতিয়ার করে দেশকে বিভাজনের দিকে ঠেলে দেয়। এদের মধ্যে দেশপ্রেমের লেশমাত্রও নেই। জয় শাহের জাতীয় পতাকা নিয়ে আচরণকে হাতিয়ার করে ময়দানে নেমে পড়েছে কংগ্রেস, তৃণমূল, সিপিএম ছাড়াও অন্যান্য বিরোধীরাও। অভিষেক আবার কলকাতার সভা থেকে জাতীয় পতাকা ইস্যুতে অমিত শাহের পদত্যাগ দাবি করেন।












Click it and Unblock the Notifications