Abhishek banerjee: অভিষেকের আগেই শুভেন্দুর সঙ্গে বৈঠকে বসবেন সাধ্বী! মঙ্গলেও সরগরম থাকবে দিল্লি

Abhishek banerjee: বকেয়ার দাবিতে দিল্লিতে তৃণমূলের ধর্নার আজ দ্বিতীয় দিন! সোমবার তৃণমূলের অবস্থান-বিক্ষোভ ঘিরে দফায় দফায় উত্তপ্ত হয়েছে রাজধানী। গান্ধীঘাটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাংবাদিক বৈঠকের মধ্যেই পুলিশ ঢুকে পড়ে এবং তাঁদের সরিয়ে দেয়। যা নিয়ে একেবারে রণক্ষেত্র পরিস্থিতি তৈরি হয়।

আর এর মধ্যেই আজ মঙ্গলবার জন্তরমন্তরে সভা করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যে বাংলা থেকে কয়েক হাজার তৃণমূল নেতা-কর্মী রাজধানী পৌঁছে গিয়েছেন। শুধু তাই নয়, কাজ করেও টাকা পাননি এমন বহু মানুষও এদিন সামিল হবেন। আর এর মধ্যেই সোমবার রাতেই দিল্লি পৌঁছে গেলেন শুভেন্দু অধিকারী।

Abhishek banerjee:

জানা গিয়েছে, আজ মঙ্গলবার রাজধানীতে একাধিক কর্মসূচি রয়েছে তাঁর। শুধু তাই নয়, কেন্দ্রীয় গ্রামোন্নয়ন প্রতিমন্ত্রী সাধ্বী নিরঞ্জন জ্যোতির সঙ্গেও দেখা করার কথা রয়েছে বিরোধী দলনেতার।তাৎপর্যপূর্ণ ভাবে এদিনই অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূল প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন প্রতিমন্ত্রীর।

আর সেই বৈঠকের আগেই শুভেন্দু অধিকারীর সঙ্গে সাধ্বী নিরঞ্জন জ্যোতির বৈঠক খুবই তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। তবে কি কারনে এই বৈঠক তা এখনও স্পষ্ট নয়।

তবে রাজনৈতিকমহলের মতে, রাজ্যের ১০০ দিনের কাজ সহ একাধিক কেন্দ্রীয় প্রকল্পের দুর্নীতি নিয়ে বারবার সরব হয়েছেন শুভেন্দু অধিকারী। এমনকি বেশ কয়েকটি চিঠিও দিয়েছেন। সম্ভবত সে বিষয়ে আরও তথ্য নিতেই শুভেন্দু অধিকারীর সঙ্গে আলাদা ভাবে বৈঠক করতে পারেন কেন্দ্রীয়মন্ত্রী। উল্লেখ্য, সোমবারই অভিষেককে চ্যালেঞ্জ জানাতে একের পর এক বিজেপি নেতাকে ময়দানে নামিয়েছেন বিজেপি।

কেন টাকা আটকে সে বিষয়ে সরব হয়েছেন খোদ কেন্দ্রীয় গ্রামোন্নয়নমন্ত্রী গিরিরাজ সিং। তাঁর অভিযোগ, জবকার্ড নিয়ে কোটি কোটি টাকার দুর্নীতি হয়েছে। এই বিষয়ে সিবিআই তদন্তের সময় এসে গিয়েছে বলেও হুঁশিয়ারি দিয়েছেন। যদিও এর পাল্টা উত্তরপ্রদেশে জব কার্ড নিয়ে দুর্নীতির ইস্যুও তুলেছে তৃণমূলও।

তবে অভিযোগ-পাল্টা অভিযোগের মধ্যেই আজ মঙ্গলবার দিল্লিতে গোটা রাজ্যের নজর থাকবে। বিশেষ করে জন্তরমন্তর থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বার্তা দেন তা খুবই গুরুত্বপূর্ণ। যদিও এদিন জন্তরমন্তরে তৃণমূলের সমাবেশের অনুমতি দেয়নি পুলিশ। ফলে অশান্তির আশঙ্কা থাকছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+