স্বামীজি ঠিক, নতুবা শাহ! নাগরিকত্ব সংশোধনী বিল নিয়ে সংসদ মাতালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়

স্বামী বিবেকানন্দও এই নাগরিকত্ব সংশোধনী বিলের বিষয়ে আলোচনা শুনলে 'হতবাক' হয়ে যেতেন। তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় নাগরিকত্ব সংশোধনী বিল ২০১৯ নিয়ে প্রশ্ন তুলে দিলেন।

স্বামী বিবেকানন্দও এই নাগরিকত্ব সংশোধনী বিলের বিষয়ে আলোচনা শুনলে 'হতবাক' হয়ে যেতেন। তৃণমূল কংগ্রেস সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় নাগরিকত্ব সংশোধনী বিল ২০১৯ নিয়ে প্রশ্ন তুলে দিলেন। তিনি স্বামী বিবেকানন্দের আদর্শের কথা উল্লেখ করে বলেন, হয় আমাদের স্বামীজির কথা ঠিক বলে মানতে হবে, নতুবা মানতে হবে অমিত শাহ ঠিক।

গান্ধী-প্যাটেলদের মতের পরিপন্থী

গান্ধী-প্যাটেলদের মতের পরিপন্থী

তিনি আরও বলেন, এই বিল সর্দার বল্লভভাই প্যাটেলের মতের পরিপন্থী। আমরা যদি মহাত্মা গান্ধী, বল্লভভাই প্যাটেল, বিবেকানন্দের আদর্শকে সমর্থন না করি তবে এটি বিপর্যয় হবে। এটি আমাদের কাছে চরম যন্ত্রণা ও বেদনার যে, এই বিলের ফলে দেশে শান্তি বিঘ্নিত হবে। অভিষেক বলেন, ভারতকে বিভাজন করবে এই নাগরিকত্ব সংশোধনী বিল।

স্বামী বিবেকানন্দও হতবাক হতেন

স্বামী বিবেকানন্দও হতবাক হতেন

তাঁর কথা, এই বিলটি স্বামী বিবেকানন্দের নতুন ভারতের ধারণার সম্পূর্ণ পরিপন্থী। তিনি এই বিলের আলোচনায় তাই হতবাক হয়ে যেতেন। মহাত্মা গান্ধী, সর্দার বল্লভভাই প্যাটেলের ভারত গঠনের স্বপ্নেরও পরিপন্থী মোদী সরকারের পেশ করা এই নাগরিকত্ব সংশোধনী বিল।

কেন বিলটি তিনটি দেশের ক্ষেত্রেই সীমাবদ্ধ

কেন বিলটি তিনটি দেশের ক্ষেত্রেই সীমাবদ্ধ

অভিষেক প্রশ্ন তোলেন, কেন এই সংশোধনী বিলটি তিনটি দেশের মধ্যেই সীমাবদ্ধ থাকছে। কেন শ্রীলঙ্কা, মায়ানমারের কথা থাকছে না এই বিলে। শ্রীলঙ্কা, মায়ানমারও তো ব্রিটিশ ভারতের অংশ ছিল। কেন তাদের কথা বিবেচনা করা হবে না? তার কারণ কেবল রাজনৈতিক প্রয়োজনেই এই নাগরিকত্ব সংশোধনী বিল পেশ করা হচ্ছে। তারপর এনআরসিও রাজনৈতিক কারণেই করা হবে।

সিএবি ভারতবিরোধী, বাঙালিবিরোধীও

সিএবি ভারতবিরোধী, বাঙালিবিরোধীও

অভিষেক বলেন, এনআরসি কেবল একটি রাজ্যেই করা হয়েছে। তাও ব্যর্থ হয়েছে। তারপরও এখন পুরো ভারতে এনআরসি করতে চাইছে কেন্দ্রীয় সরকার। তিনি এই বিলের বিরোধিতা করে বলেন, অসমে এনআরসি হয়েছে। তার জেরে বহু মানুষের মৃত্যু হয়েছে। সেই মৃত্যুর দায় কে নেবে। অভিষেক বলেন, সিএবি ভারতবিরোধী, বাঙালিবিরোধীও।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+