Abhishek Banerjee: ইন্ডি জোটের নেত্রী মমতাই! আলোচনা দাবি অভিষেকের, কংগ্রেসের কাছে কীসের প্রমাণ চাইলেন?

Abhishek Banerjee: ইন্ডি জোটের নেতৃত্ব হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) নাম এগিয়ে রেখেছেন একাধিক বিরোধী নেতানেত্রী। সোমবার সংসদের বাইরে নেত্রীর সমর্থনেই জোরালো সওয়াল তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়েরও। কংগ্রেসের সমালোচনা করে মমতাকে ইন্ডি জোটের নেত্রী করার দাবিতে আলোচনা চাইলেন অভিষেক।

ইন্ডি জোটের শরিক হলেও ইভিএম কারচুপি (EVM Tampering) নিয়ে কংগ্রেসের সঙ্গে সহমত পোষণ করল না তৃণমূল। ইভিএম কারচুপি নিয়ে শুধু ফাঁকা আওয়াজ না তুলে এর সাপেক্ষেন নির্বাচন কমিশনের হাতে প্রমাণ তুলে দেওয়াও জরুরি বলে সাফ জানিয়ে দিলেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়।

abhishek

সম্প্রতি ইভিএম কারচুপির অভিযোগ নিয়ে কংগ্রেসের সমালোচনা করতে দেখা গিয়েছিল ন্যাশনাল কনফারেন্সের নেতা তথা জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাকে (Omar Abdullah)। ইন্ডি জোটের বাকি শরিকদের কংগ্রেসের খাটো করা উচিত নয় বলে মন্তব্য করেছিলেন তিনি। কংগ্রেস হারলেই ইভিএমে কারচুপির অভিযোগ করে, যা ঠিক নয় বলেও জানিয়ে দেন ওমর।

হরিয়ানা ও মহারাষ্ট্রে ভরাডুবির পর ইন্ডি জোটের প্রধান শরিক দল হিসেবে আরও কোণঠাসা হয়ে পড়েছে কংগ্রেস (Congress)। প্রশ্ন উঠেছে রাহুল গান্ধীর (Rahul Gandhi) নেতৃত্ব নিয়ে। এমতাবস্থায় জোটের নেত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে সওয়াল তুলেছেন উদ্ধবের শিবসেনা, শরদ পাওয়ারের এনসিপি-সহ আরজেডি নেতা লালু প্রসাদ যাদবও।

বাংলায় তৃতীয়বারের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীও ছিলেন তিনি। সেসব উল্লেখ করে অভিষেক এদিন বলেন, "রাজনীতিতে বরিষ্ঠ নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাই এই নিয়ে বিশদে আলোচনা হওয়া দরকার। কোনও দলকেই ছোট করে দেখা উচিত নয়। কিন্তু ইন্ডিতে তৃণমূলই একমাত্র দল যারা বিজেপিকে ও কংগ্রেসকে হারিয়েছে।"

আঞ্চলিক দলগুলিকে খাটো করে দেখার ভুল বিজেপি ও কংগ্রেস করে থাকে বলে জানান অভিষেক। এই ভুল করা উচিত নয় বলেও মন্তব্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। তাঁর কথায়, লোকসভায় মাত্র ২৯টি আসন থাকলেও তৃণমূলই একমাত্র দল যারা বারবার বিজেপিকে রুখে দিতে সক্ষম হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+