One Nation One Election: মঙ্গলে সংসদে পেশ ‘এক দেশ, এক ভোট’ বিল, “হাস্যকর, অধিকার কাড়ার চেষ্টা,” বললেন অভিষেক

One Nation One Election: মঙ্গলবার সংসদে পেশ করা হবে 'এক দেশ এক ভোট' বিল। কেন্দ্রীয় আইনমন্ত্রী অর্জুনরাম মেঘওয়াল (Arjun Meghwal) লোকসভায় ওই বিল পেশ করবেন। এদিকে 'এক দেশ এক ভোট' বিল হাস্যকর বলে মন্তব্য তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee)। কেন্দ্রের কড়া সমালোচনা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের।

এদিন অভিষেক বলেন, "গোটা বিষয়টিই হাস্যকর। ২০২১ সালে বাংলার সঙ্গে অসম ও কেরলে বিধানসভা নির্বাচন হয়েছিল। কোভিডের দ্বিতীয় ঢেউয়ের সময় নির্বাচন হয়েছে। বাংলায় ৮ দফায় নির্বাচন হয়েছে। যারা একটি রাজ্যেই ৮ দফায় নির্বাচন করায়, তারা সারা দেশে এক দফায় নির্বাচন করাবে?"

Abhishek baneree

অভিষেক আরও বলেন, ঝাড়খণ্ডের মতো ছোট রাজ্যেও ২ দফায় নির্বাচন করিয়েছে। ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে ৩ দফায় ভোট হয়েছে। ডায়মন্ড হারবার, ফলতায় এক দিন, বিষ্ণুপুর, সাতগাছিয়ায় এক দিন ও বজবজ, মহেশতলা মেটিয়াবুরুজে এক দিনে ভোট হয়েছে। 'এক দেশ এক ভোট' আসলে মানুষকে বিভ্রান্ত করার প্রচেষ্টা বলে মন্তব্য অভিষেকের।

৫ বছরে ৬ বার ভোট দেওয়ার অধিকার রয়েছে বলে দাবি অভিষেকের। ২ বছর অন্তর অন্তর ভোট হলে কেন্দ্র চাপে থাকবে, সেই অধিকার কেড়ে নিয়ে একবার ভোট দেওয়ার কথা বলা হচ্ছে, এরকম হয় নাকি? প্রশ্ন অভিষেকের।

এরকম হলে সরকার দায়বদ্ধ থাকবে না বলেও দাবি অভিষেকের। এরপর বলবে 'এক দেশ, একটা রাজনৈতিক দল,' সংবিধান পাল্টাবে বলছে, কিন্তু আমরা যতদিন আছি ততদিন করতে দেব না, এমনটাই হুঁশিয়ারি অভিষেকের।

এর আগে সোমবার সংসদের কার্যসূচিতে রাখা হয়েছিল 'এক দেশ এক ভোট' বিল। কিন্তু রবিবার শেষ মুহূর্তে জানানো হয়, সোমবার তা পেশ করা হবে না। বিলের খসড়া পড়ে যাতে সিদ্ধান্ত নিতে সুবিধা হয়, তাই 'এক দেশ এক ভোট' বিলের কপি সাংসদদের আগেভাগেই বিতরণ করেছিল কেন্দ্রীয় সরকার।

সংসদে চলতি শীতকালীন অধিবেশন শেষ হতে চলেছে আগামী ২০ ডিসেম্বর। সেক্ষেত্রে আর চার দিন সময় রয়েছে বিল পেশ করার জন্যে। প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের নেতৃত্বে ২০২৩ সালের ২ সেপ্টেম্বর গঠিত কোবিন্দ কমিটির সুপারিশের উপর ভিত্তি করেই 'এক দেশ এক নির্বাচন'-এর খসড়া বিল প্রস্তুত করা হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+