Lok Sabha Election: একের পর এক বৈঠক, উড়ে গেলেন মুম্বই! কোন রণকৌশলে মোদীকে 'ঘর ছাড়া' করতে চান অভিষেক

Lok Sabha Election 2024: আগামী রবিবার তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী পদে শপথ নেবেন নরেন্দ্র মোদী (Pm Modi)! ইতিমধ্যে বিজেপিকে সম্পূর্ণ সমর্থন দেওয়ার কথা জানিয়েছেন চন্দ্রবাবু নাইডু এবং নীতীশ কুমার। তাদের সমর্থনেই এবার দিল্লির মসনদে সরকার গঠন হবে। ইতিমধ্যে বিরোধী আসনে বসে পরিস্থিতির উপর নজর রাখার কথা বলেছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে।

আর তাতেই কার্যত চটেছে বিরোধী জোটের সদস্যরা! বিশেষ করে কংগ্রেসের এহেন সিদ্ধান্ত মোটেই ভালো চোখে নেননি তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। অন্তত আজ বৃহস্পতিবার সকাল থেকে একের পর এক আঞ্চলিক নেতার সঙ্গে ব্যাক টু ব্যাক মিটিং করেছেন অভিষেক (Abhishek Banerjee)। আর তা যে তৃণমূল নেত্রীর নির্দেশেই করেছেন তা স্পষ্ট।

Lok Sabha Election 2024

বৈঠক হয়েছে অখিলেশ যাদব এবং আপ নেতা রাঘব চাড্ডার সঙ্গেও। এমনকি বেলার দিকে আপ সুপ্রিমো কেজরিওয়ালের অন্তত ঘনিষ্ঠ সঞ্জয় সিংয়ের সঙ্গেও আলোচনা হয়েছে তৃণমূলের সেকেন্ড ইন কমান্ডের। যদিও কি নিয়ে আলোচনা তা স্পষ্ট নয়। তবে দু'টি বৈঠক প্রসঙ্গে তৃণমূলের দাবি, এগুলি 'সৌজন্যমূলক সাক্ষাৎ'। তবে বিষয়টি শুধুমাত্র সৌজন্যমূলক তা মোটেই মানতে নারাজ রাজনৈতিকমহল।

বিশেষ করে 'ইন্ডিয়া'র শরিক দলগুলির মধ্যে সমান্তরাল সমীকরণের আশঙ্কাও উড়িয়ে দিচ্ছেন না বিশ্লেষকরা। আর এই জল্পনাকে বাড়িয়েই মুম্বই উড়ে গেলেন অভিষেক। সূত্রের খবর, মুম্বইয়ে উদ্ধব ঠাকরের সঙ্গে বৈঠক করবেন তিনি। সেই বৈঠকে উপস্থিত থাকতে পারেন উদ্ধবের আদিত্য ঠাকরে।

সন্ধ্যায় এই বৈঠক হতে পারে বলে জানা যাচ্ছে। পাশাপাশি এনসিপি সুপ্রিমো শরদ পাওয়ারের সঙ্গেও অভিষেকের একান্ত বৈঠক হতে পারে বলে জোর জল্পনা জাতীয় রাজনীতিতে অভিষেকের একের পর এক এই বৈঠক যথেষ্ট গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে। বৈঠক শেষে অভিষেক কিছু বলেন কিনা সেদিকেই নজর গোটা দেশের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+