আগামিদিনে কি বাংলার মুখ্যমন্ত্রী পদে তিনিই! টার্গেট জানিয়ে উত্তর দিলেন অভিষেক

আগামীদিনে বাংলার মুখ্যমন্ত্রী হিসাবে উঠে আসছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম! অনেকে বলছেন ২৪ এ নাকি দেশ সামলাবেন মমতা আর রাজ্যের দায়িত্ব যাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাঁধেই। ইতিমধ্যে অনেকেই এই বিষয়ে সোশ্যাল মিডিয়াতে লেখালিখ

আগামীদিনে বাংলার মুখ্যমন্ত্রী হিসাবে উঠে আসছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম! অনেকে বলছেন ২৪ এ নাকি দেশ সামলাবেন মমতা আর রাজ্যের দায়িত্ব যাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাঁধেই। ইতিমধ্যে অনেকেই এই বিষয়ে সোশ্যাল মিডিয়াতে লেখালিখিও শুরু করে দিয়েছেন। যা নিয়ে চরম বিতর্ক তৈরি হয়েছে।

যদিও এই বিষয়ে দীর্ঘদিন কোনও মন্তব্য করেননি তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড। তবে এই বিষয়ে মুখ খুললেন তিনি। একই সঙ্গে নিজের টার্গেটও জানিয়ে দিলেন অভিষেক।

একাধিক ইস্যুতে কথা অভিষেকের

একাধিক ইস্যুতে কথা অভিষেকের

এই মুহূর্তে অসম সফরে রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। মূলত সে রাজ্যে তৃণমূলের সংগঠনকে মজবুত করতেই তাঁর এই সফর। শুধু তাই নয়, সে রাজ্যে তৃণমূল নেতা-কর্মীদের টার্গেটও বেঁধে দিয়েছেন অভিষেক। জানিয়েছেন, আগামী লোকসভা নির্বাচনে ১০ টি আসন প্রয়োজন। শুধু তাই নয়, বিজেপি শাসিত রাজ্যে দাঁড়িয়েই বিজেপিকে উৎখাতেরও ডাক দিয়েছেন মমতা ভাইপো। আর এর মধ্যেই একাধিক ইস্যুতে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। যেখানে নাগরিকত্ব আইন, অনুপ্রেবেশ সহ একাধিক ইস্যুতে কথা বলেন অভিষেক। আর তা বলতে গিয়েই গুরুত্বপূর্ণ একটা বিষয়ে মুখ খোলেন তিনি।

তৃণমূলের পরবর্তী উত্তরাধিকারী প্রসঙ্গে বক্তব্য

তৃণমূলের পরবর্তী উত্তরাধিকারী প্রসঙ্গে বক্তব্য

আর সেই সাংবাদিক বৈঠকেই তৃণমূলের পরবর্তী উত্তরাধিকারী প্রসঙ্গে এক সাংবাদিক অভিষেককে প্রশ্ন করেন। আর সেই উত্তরে যুবরাজ নিজেকে তৃণমূলের একজন সাধারণ কর্মী হিসাবেই উল্লেখ করেছেন। শুধু তাই নয়, পরবর্তী উত্তরাধিকার প্রসঙ্গে তাঁর কোনও অভিমত নেই বলেও জানিয়েছেন অভিষেক। তবে এই বিষয়ে যারা কথা বলছেন সবটাই তাঁদের ব্যাক্তিগত মত বলেও স্পষ্ট জানিয়ে দিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। তবে সকলের মতামতকে তাঁর সম্মান রয়েছে বলেও জানিয়েছেন তিনি।

টার্গেট বোঝালেন যুবরাজ

টার্গেট বোঝালেন যুবরাজ

শুধু তাই নয়, এই প্রসঙ্গে অভিষেক আরও বলেন, তৃণমূল দল আমাকে নির্দিষ্ট কিছু দায়িত্ব দিয়েছে। আর তা হল সাধারণ সম্পাদকের। আর সেই দায়িত্ব মতো কাজ করছি বলে মন্তব্য ডায়মন্ডহারবারের সাংসদ। একই সঙ্গে নিজের টার্গেটও জানিয়ে দেন তিনি। বলেন, ৭ থেকে ১০টি রাজ্যে তৃণমূলকে প্রতিষ্ঠা করাই লক্ষ্য। আর লক্ষ্যেই আমি এগিয়ে যেতে চাই বলেও সাংবাদিক বৈঠকে মন্তব্য করেন অভিষেক। উল্লেখ্য, দলে গুরু দায়িত্ব পাওয়ার পরেই দেশের প্রত্যেক কোনায় মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা পৌঁছে দেওয়ার কথা বলেন অভিষেক। শুধু তাই নয়, বিজেপিকে উৎখাতের ডাকও দেন। আর সেই কথাই ফের একবার শোনা গেল সাংসদের মুখে।

বিতর্ক উস্কে দেন কুণাল

বিতর্ক উস্কে দেন কুণাল

বলে রাখা প্রয়োজন, গত কয়েকদিন আগেই কুণাল ঘোষ তাঁর সোশ্যাল মিডিয়াতে লেখেন, আগামদিনে মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেবেন অভিষেক। কার্যত একই সুরেই অপরূপা পোদ্দারও। কার্যত এক পা বাড়িতে আরামবাগের সাংসদ লেখেন, ২০২৪ এ ভারত শাসন করবেন তৃণমূল নেত্রী আর রাজ্যের দায়িত্ব আসবেন অভিষেক। যা নিয়ে চরম বিতর্ক তৈরি হয়। উত্তরাধিকারী বিতর্কে অনেকেই তাঁর মতামত দেন। তবে এই বিষয়ে অবশেষে মুখ খুললেন মমতা ভাইপো।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+