শুভেন্দু গড়ে প্রায় ১৯ কিমি হেঁটে নন্দীগ্রামে অভিষেক! পাল্টা কর্মসূচির ডাক বিরোধী দলনেতার

শুভেন্দু গড় নন্দীগ্রামে আজ পদজাত্রা করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বাম আমল থেকেই বারবার সংবাদ শিরোনামে এসেছেন নন্দীগ্রাম। তবে বিধানসভা নির্বাচনে তৃণমূল সুপ্রিমো এবং শুভেন্দু অধিকারীর লড়াই দেখেছে বাংলা। যদিও শেষমেশ জয়ের হাসি হেসেছেন শুভেন্দুই।

কিন্তু এরপর থেকে নানাভাবে শিরোনামে উঠে এসেছে নন্দীগ্রাম। আজ বৃহস্পতিবার সেখানেই পদযাত্রা করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কয়েক হাজার মানুষের জমায়েত হবে বলে ইতিমধ্যে দাবি তৃণমূল নেতা-কর্মীদের। আর এই মিছিলের পাল্টা নন্দীগ্রামে মহা মিছিলের ডাক দিলেন বিরোধী দলনেতা।

শুভেন্দু গড়ে প্রায় ১৯ কিমি হেঁটে নন্দীগ্রামে অভিষেক!

আগামী ২০ জুন এই মিছিল হবে। যেখানে একেবারে সামনেই হাঁটবেন এলাকার বিধায়ক। তবে শুধুমাত্র নন্দীগ্রামের মানুষকে নিয়েই এই মিছিল হবে বলে জানিয়েছেন স্থানীয় বিজেপি নেতা প্রলয় পাল। বাইরের কোনও মানুষ থাকবে না বলেই দাবি। সামনেই পঞ্চায়েত নির্বাচন। নন্দীগ্রাম-বিজেপি তৃণমূল উভয়ের কাছেই প্রেস্টিজিয়াস ফাইট। কেউ কাউকে জায়গাতে ছাড়তে নারাজ।

তবে হারানো জমি ফিরে পেতে মরিয়া শাসক শিবির। কার্যত আজ বৃহস্পতিবার নন্দীগ্রামে জনসংযোগ যাত্রা রাজনৈতিক ভাবে তাৎপর্যপূর্ণ। এই অবস্থায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাল্টা নিজের গড়েই শক্তি পরীক্ষায় বিরোধী দলনেতা। আর তা হবে আগামী ২০ জুন। যা খুবই গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে।

বলে রাখা প্রয়োজন, ইতিমধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পদযাত্রা শুরু হয়ে গিয়েছে। চন্ডীপুর থেকে শুরু হয়েছে এই পদজাত্রা। প্রায় ১৯ কিলোমিটার পায়ে হেঁটে নন্দীগ্রামে পৌঁছানোর কথা। প্রায় ২৭ টি পঞ্চায়তের উপর দিয়ে যাবে এই পদযাত্রা। মাঝে আটটি জায়গাতে থামবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই সমস্ত জায়গাতে জনসংযোগ করবেন তিনি।

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের খবর,

এমনকি একটি জায়গাতে কর্মীদের সঙ্গে চায়ে পে চর্চাও করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। যা খুবই তাৎপর্যপূর্ণ। সন্ধ্যায় নন্দীগ্রামে পৌঁছানোর কথা রয়েছে। আর সেখান থেকে যে শুভেন্দু অধিকারীকে অভিষেক বন্দ্যোপাধ্যায় চ্যালেঞ্জ ছুঁড়বেন তা কার্যত স্পষ্ট। অভিষেকের মিছিলে এদিন প্রায় লক্ষাধিক ভিড় হয়েছে।

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই হাঁটছেন অন্তত ১০০ জন বিধায়ক। কয়েক হাজার মানুষ রাস্তার দুপাশে ভিড় জমিয়েছেন। এই অবস্থায় নিরাপত্তা বড় চ্যালেঞ্জ। আর তাই পুলিশের তরফে বিশাল পুলিশ বাহিনীকে মোতায়েন করা হয়েছে। আশেপাশের জেলা থেকেও পুলিশ নিরাপত্তায় মোতায়েন করা হয়েছে বলে জানা গিয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+