Abhishek Banerjee: বেঁচে থাকার কোনও অধিকার নেই, বিস্ফোরক অভিষেক! কাকে বললেন এমন কথা

Abhishek Banerjee: ধর্ষনের ঘটনায় আরও একবার মৃত্যুদণ্ডের পক্ষে জোরাল সওয়াল করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ধর্ষণবিরোধী আইন কেন এখনও গোটা দেশ চালু করা গেল না তা নিয়েও জোরাল সওয়াল করলেন তিনি। পাশাপাশি 'অপরাজিতা বিল' এনেছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার। সেই বিল এখনও রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর পড়ে আছে। এই ইস্যুতে কার্যত কেন্দ্রকে একহগাত নিলেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড।

আজ শনিবার আমতলায় ডক্টর্স কনভেনশনে ডাক দেওয়া হয়েছিল। আর সেখানেই দীর্ঘ বক্ত্যব্য রাখেন অভিষেক (Abhishek Banerjee) । ডায়মণ্ডহারবার মডেল সহ একাধিক ইস্যুতে বার্তা দেন। একই সঙ্গে ফের একবার ধর্ষণ নিয়েও মুখ খোলেন।

Abhishek Banerjee

ডায়মণ্ডহারবারের সাংসদের দাবি, তিনমাস আন্দোলন হল। এরপরেও ধর্ষণ কমানো সম্ভব হয়েছে? দেশে প্রতি ১০ মিনিটে একটি করে ধর্ষণের ঘটনা ঘটে চলেছে। এটা একটা ব্যাধি বলে দাবি করেন মমতা ভাইপো।

তাঁর কথায়, এই ধরনের ব্যাধিকে ঠেকাতে কড়া আইনের প্রয়োজন। কেন্দ্র চাইলে তা একদিনে করতে পারে। অর্ডিন্যান্স জারি করে তা করা সম্ভব। কিন্তু কেন্দ্রের সদিচ্ছার অভাব রয়েছে বলেও অভিযোগ করেন তৃণমূলের সেকেণ্ড ইন কমাণ্ড।

আর তা বলতে গিয়ে অপরাজিতা বিলের কথা তুলে ধরেন। বলেন, প্রাইভেট মেম্বার্স বিল আনার কথা বলেছিলাম। কিন্তু বিধানসভায় অপরাজিতা বিল পাস করেছে। কিন্তু তা গত দু'মাস ধরে তা রাষ্ট্রপতির কাছে পড়ে রয়েছে। এই বিষয়ে কারোর কোনও হেলদোল নেই। যতক্ষণ না রাষ্ট্রপতি সই করছেন তা বিল হিসাবে কার্যকর করা যাবে না। আর তা না হলে প্রাইভেট বিল আনা হবে বলে কার্যত চ্যালেঞ্জ ছুঁড়ে দেন তৃণমূল সর্বভারতীয় এই নেতা। এই বিষয়ে কথা বলতে গিয়েই এদিন ধর্ষণের সাজা মৃত্যুদণ্ডের কথা বলেন।

এমনকি এই বিষয়ে গুজরাতে বিলকিস বানোর ধর্ষকদের প্রসঙ্গ তুলে ধরেন। অভিষেক বলেন, গুজরাতে ১০ বছর পর সব ছাড়া পেয়ে গিয়েছে। একজনের বিরুদ্ধে যদি প্রমাণ থাকে, তাহলে কেন তাকে জেলে বসিয়ে তিনবেলা খাওয়ানো হবে। তৃণমূল সাংসদের কথায়, পাঁচ বছর ধরে জেলে রাখা হবে। এরপর সিঙ্গল বেঞ্চ-ডিভিশন বেঞ্চ সুপ্রিমকোর্ট হয়ে রাষ্ট্রপতির কাছে ক্ষমাপ্রার্থনার জন্য যাবে। কেন মৃত্যুদন্ড দেওয়া হবে না ?প্রশ্ন তোলেন অভিষেক।

এই বিষয়ে একটি হিসাবেও রাখেন। বলেন, অপরাধের সঙ্গে যুক্ত ব্যক্তিকে জেলে রেখে দিনে খাওয়ানোর খরচ ৩০০ টাকা, মাসে ৯ হাজার টাকা। বছরে হিসাব অনুযায়ী কয়েক লাখ টাকায়। আর সেই টাকায় একজন গরীবের বাড়ি হয়ে যাবে বলে দাবি অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবি, বিপুল পরিমান টাকা কেন খরচ করা হবে। বেঁচে থাকার এদের কোনও অধিকার নেও বলেও মন্তব্য করেন তৃণমূল সাংসদ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+