Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Abhishek Banerjee: কেন্দ্রের বিরাগভাজন হওয়ার ভয়েই ‘চুপ’ বিশিষ্টরা, মনমোহনের মৃত্যু নিয়ে লিখলেন অভিষেক

Abhishek Banerjee: প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের শেষকৃত্যে (Manmohan Singh Last Rites) নোংরা রাজনীতি করা হয়েছে বলে অভিযোগ তুলেছে কংগ্রেস (Congress)। একসারিতে না দাঁড়ালেও দেশের বিশিষ্টদের সমালোচনা করে ঘুরিয়ে কেন্দ্রকে নিশানা করল তৃণমূলও (TMC)।

মনমোহনের মৃত্যুতে কেন্দ্রের চাপে সমাজের ক্রীড়া ও চলচ্চিত্র জগতের বিশিষ্টরা (Prominent Figures) মৌনব্রত নিয়েছিলেন বলে দাবি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক এদিন এক্স পোস্টে লেখেন, মনমোহন সিংয়ের প্রয়াণে ক্রীড়া ও চলচ্চিত্র জগতের বিশিষ্টদের পুরোদমে চুপ (Silent) থাকা খুবই দুঃখের ব্যাপার।

Abhishek Banerjee

অভিষেকের মতে, এনাদের কেউ কেউ আবার রোল মডেল হিসেবে জনপ্রিয়। কিন্ত মনমোহন সিংকে নিয়ে নীরব মনোভাবই তাদের দায়িত্ব কর্তব্য নিয়ে বড় প্রশ্নচিহ্ন তুলে দিয়েছে। সরকারের বিরাগভাজন না হতেই জাতীয় ইস্যুতে চুপ থাকা এখনের তথাকথিত সমাজের আইকনদের ট্রেন্ড হয়ে গিয়েছে বলে কটাক্ষ অভিষেকের।

এরপরই লেখায় কৃষক আন্দোলন ও সিএএ-এনআরসি আন্দোলন ও মণিপুরের কথা উল্লেখ করেন অভিষেক। সেসময়ও সমাজের ওই বিশিষ্টরা মৌনব্রত পালন করেছিলেন বলে দাবি অভিষেকের। তিনি লেখেন, সাধারণ মানুষের জন্যই বিশিষ্টদের এত খ্যাতি, অর্থ। অথচ আমজনতার ইস্যুতেই চুপ তারা। দেশে যখন তাদের সুর চড়ানো দরকার, তখনই তাদের এগিয়ে আসার মুরোদটুকু হয় না।

সমাজে আদতে কাদের রোল মডেল বলা উচিত, নতুন বছরে সেনিয়ে আত্মনিরীক্ষণের পাঠ অভিষেকের। ক্রীড়া ও চলচ্চিত্র জগতের একাংশকে নিশানা করে অভিষেকের কটাক্ষ, যারা বিবেক ও সৎ সাহসের ঊর্ধ্বে নিজেদের কেরিয়ার ও কমফোর্ট জোন বেছে নেন, তাদের উৎসাহিত না করার বার্তা অভিষেকের। বরং যারা দেশের হয়ে লড়ছেন তাদের পাশে থাকার বার্তা দিলেন অভিষেক।

স্বাধীনতা সংগ্রামী থেকে শুরু করে যাঁরা দেশের ভালোর জন্যে কাজ করে চলেছেন তাদের জীবনের আদর্শ করে চলার বার্তা রাখলেন অভিষেক। লিখলেন, ১৪০ কোটি ভারতবাসীর শক্তি অপরিসীম। তাই, যাদের আমরা বিশিষ্টদের আসনে বসিয়েছি, সময় এসেছে তাদের থেকে জবাব চাওয়ার। আসন্ন নতুন বছরে যারা বিচারের দাবিতে, গণতন্ত্রের পক্ষে লড়ে চলেছেন, তাদের হয়ে পাশে থাকার বার্তা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+