নিজাম প্যালেসে সিবিআইয়ের মুখোমুখি অভিষেক, দ্বারস্থ হলেন সুপ্রিম কোর্টেও
নিজাম প্যালেসে সিবিআইয়ের মুখোমুখি অভিষেক বন্দ্যোপাধ্যায়। নির্ধারিত ১১ টার সময়েই সিবিআই দফতরে পৌঁছে গেলেন তিনি। তবে কালীঘাটের বাড়ি থেকে বের হওয়ার সময় কোনও কথা এদিন বলেননি অভিষেক।
এমনকি সিবিআই দফতরেও পৌঁছেও সাংবাদিকদের কোনও প্রশ্নেরই উত্তর দেননি তিনি। অন্যদিকে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কলকাতা হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে আজ শনিবার সর্বোচ্চ আদালতের দ্বারস্থ হয়েছেন তিনি।

ইতিমধ্যে এই বিষয়ে বিস্তারিত জানিয়ে সিবিআইকে একটি চিঠিও পাঠিয়েছেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড। তদন্তকারীদের মুখোমুখি হওয়ার আগেই সেই চিঠি সিবিআইয়ের আধিকারিকদের কাছে পৌঁছে গিয়েছে বলে জানা গিয়েছে। সোমবার অভিষেক গঙ্গোপাধ্যায়ের আবেদনের শুনানি হতে পারে বলে জানা গিয়েছে।
অন্যদিকে সিবিআইয়ের তরফেও চূড়ান্ত প্রস্তুতি রাখা হয়েছে। শুক্রবার গভীর রাত পর্যন্ত একটি বৈঠক হয় সিবিআই আধিকারিকদের মধ্যে। যেখানে মূলত কোন কোন বিষয়গুলি নিয়ে অভিষেককে জেরা করা হবে তা চূড়ান্ত করা হয়। সেই মতো পাঁচ পাতার একটি প্রশ্নমালা তৈরি করা হয়।

সেই মতোই তৃণমূলের সেকেন্ড ইন কমান্ডকে জেরা করা হবে বলে জানা গিয়েছে। তিন জন আধিকারিক জিজ্ঞাসাবাদে উপস্থিত থাকবেন বলে জানা গিয়েছে। বলে রাখা প্রয়োজন, কয়েকটি ভাগে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জেরা করবে সিবিআই। প্রথমে কুন্তল ঘোষের চিঠির প্রসঙ্গে জিজ্ঞাসাবাদ করা হবে।
TMC National General Secretary and MP Abhishek Banerjee to move Supreme Court challenging Calcutta High Court order allowing ED and CBI to question him in Kuntal Ghosh letter case.
— ANI (@ANI) May 20, 2023
(File photo) pic.twitter.com/MpYAERJ19X
বলে রাখা প্রয়োজন, কুন্তলের এই চিঠি ঘিরেই যাবতীয় বিতর্ক। অন্যদিকে কুন্তল ঘোষ এবং তাপস মন্ডলকে জেরা করে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য পেয়েছেন আধিকারিকরা। সেই সমস্ত তথ্যের ভিত্তিতেও মমতা ভাইপোকে জেরা করা হবে বলে জানা গিয়েছে।
উল্লেখ্য, শুক্রবার রাত থেকেই একেবারে কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে নিজাম প্যালেস দফতর। জমায়েত আটকাতে বিভিন্ন জায়গাতে ব্যারিকেড দিয়ে দেওয়া হয়েছে পুলিশের তরফে। এমনকি নিজাম প্যালেসের ভিতরে বিভিন্ন অংশ ব্যারিকেড দিয়ে একেবারে আটকে দেওয়া হয়েছে। কাউকে ঘেঁষতে দেওয়া হচ্ছে না।
#WATCH | TMC National General Secretary and MP Abhishek Banerjee arrives at the CBI office in Kolkata, in the Kuntal Ghosh letter case. pic.twitter.com/R9snJ8Upun
— ANI (@ANI) May 20, 2023
এছাড়াও নিজাম প্যালেসের বাইরে ব্যাপক ভাবে পুলিশ কর্মীদের মোতায়েন করা হয়েছে। থাকবেন পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরাও। পাশাপাশি নিজাম প্যালেসের মধ্যেও কেন্দ্রীয় বাহিণীর জওয়ানদের মোতায়েন করা হবে বলে জানা গিয়েছে। সব মিলিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সিবিআই হাজিরা ঘিরে একেবারে দুর্গে পরিণত নিজাম প্যালেস।












Click it and Unblock the Notifications