Abhishek Banerjee: মানুষের হকের টাকায় নয়া সংসদ ভবন! বাংলার বঞ্চিতদের দেখাবেন অভিষেক

Abhishek Banerjee: ১০০ দিনের কাজ সহ একাধিক বকেয়ার দাবিতে টানা দুদিনের কর্মসূচি তৃণমূলের। আর তা আজ সোমবার দিল্লিতে শুরু হবে। রবিবার রাতেই রাজধানী পৌঁছে গিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সাংসদ সৌগত রায়ের বাড়িতে দীর্ঘ বৈঠক সেরেছেন। আজ সোমবার কীভাবে কর্মসূচি বাস্তবায়িত করা হবে তা নিয়ে দলের অন্যান্য নেতৃত্বের সঙ্গে দীর্ঘ বৈঠক করেছেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড।

জানা গিয়েছে, আজ সোমবার সকালে রাজঘাটে গান্ধীজীর প্রতিশ্রদ্ধা জানিয়ে তৃণমূলের কর্মসূচি শুরু হবে। এরপর মঙ্গলবার যন্তর মন্তরে ধর্না কর্মসূচিও রয়েছে। যেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূলের একাধিক শীর্ষ নেতৃত্ব উপস্থিত থাকবে বলে জানা গিয়েছে। একই সঙ্গে মঙ্গলবার সংসদ অভিযানও করতে পারে তৃণমূল।

Abhishek Banerjee

তবে এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে আজ সোমবার ফের একবার বৈঠকে বসতে পারে শীর্ষ নেতৃত্ব। রবিবার দীর্ঘ বৈঠক শেষে তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় বলেন, রাজঘাটে গান্ধীজির প্রতি শ্রদ্ধা জানিয়ে দলীয় কর্মসূচি শুরু হবে। দুপুর দেড়টা নাগাদ সেখানে যাওয়া হবে। ১০০ দিনের কাজের বকেয়া টাকা আদায় করাটাই এই আন্দোলনের মুল উদ্দেশ্যে বলে জানান তৃণমূল সাংসদ।

তাঁর কথায়, ১০০ দিনের কাজের সঙ্গে গান্ধীজীর গভীর সম্পর্ক ছিল। আর গান্ধীজীর প্রতি শ্রদ্ধা জানিয়ে দুদিনের কর্মসূচির শুরু হবে বলেও জানিয়েছেন বর্ষীয়ান এই তৃণমূল নেতা। অন্যদিকে দীর্ঘ রাত পর্যন্ত দিল্লিতে সৌগত রায়ের বাড়িতে চলে আলোচনা। কর্মসূচি সফল করতে একাধিক বিষয়ে আলোচনা হয়।

বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, কাজ করেও= যারা টাকা পাননি তাঁদের নিয়েই সংসদ অভিযান হবে। দলের শীর্ষ নেতারা এই অভিযানে থাকবেন। এমনটাই জানা গিয়েছে। যেখানে টাকা দিচ্ছে না কেন্দ্র, সেখানে হকের টাকাতে নতুন সংসদ ভবন তৈরি হচ্ছে। আর সেটাই দেখানো হবে বঞ্চিত মানুষদের।

অন্যদিকে, আজ সোমবার কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী গিরিরাজ সিংয়ের সঙ্গে ফের একবার দেখা করতে যেতে পারেন অভিষেক। তবে মন্ত্রীর সঙ্গে কত টা দেখা হওয়া সম্ভব তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। সেক্ষাত্রে মন্ত্রকের বাইরে ধর্নায় বসতে পারেন শীর্ষ নতৃত্ব। যদিও এই বিষয়ে ধীরে চলো নীতি নেওয়ার কথা বলছেন দলের অন্যান্য শীর্ষ নেতৃত্ব। এমনটাই সূত্রে জানা গিয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+