৪১ কোটি টাকা দিয়ে 'মাথা গোঁজার ঠাঁই' কিনলেন অভিষেক বচ্চন
মুম্বই, ১৬ জানুয়ারি: ঐশ্বর্যাকে নিয়ে আলাদা থাকবেন অভিষেক বচ্চন। তাই ৪১ কোটি টাকা দিয়ে একটি বিলাসবহুল ফ্ল্যাট কিনলেন তিনি। মহানগরীর ওরলি-তে ওই ফ্ল্যাট এসে দেখে গিয়েছেন অমিতাভ বচ্চনও।
বলিউডের তারকারা ইদানীং খবর হয়েছেন কোটি কোটি টাকা দিয়ে বাড়ি কিনে। যেমন হৃত্বিক রোশন ও রাকেশ রোশন সম্প্রতি আন্ধেরি লিঙ্ক রোডে ৭০ কোটি টাকা দিয়ে যৌথভাবে একটি ফ্ল্যাট কিনেছেন। শাহিদ কাপুর জুহুতে ৩০ কোটি টাকা দিয়ে বাড়ি কিনেছেন। বান্দ্রার পালি হিলসে ১৫ কোটি টাকা খরচ করে ফ্ল্যাট কিনেছেন এমরান হাশমি। সেই বিলাসিতার তালিকায় এ বার যোগ দিলেন অভিষেক বচ্চন।

ওরলি-তে স্কাইলার্ক টাওয়ারস আবাসনে ৩৭ তলায় রয়েছে অভিষেক বচ্চনের ওই ফ্ল্যাট। পাঁচটি শোবার ঘর ছাড়াও রয়েছে দু'টি বিলাসবহুল বাথরুম, খাবার খবর, দু'টি রান্নাঘর, ডাইনিং রুম। ২০ ফুট চওড়া দু'টি ব্যালকনি আছে। সব মিলিয়ে ৩৮৭৫ বর্গফুট। অ্যানি বেসান্ত রোডের ওই ফ্ল্যাট থেকে মুম্বই শহরের বিস্তৃত অংশ চোখে পড়ে ছবির মতো। ব্যালকনিতে এসে দাঁড়ালে ঝড়ের মতো হাওয়া যেন উড়িয়ে নিয়ে যায়।
৪১ কোটি টাকার ওই ফ্ল্যাটটি কিনতে পুরসভাকে কর-ই দিতে হয়েছে দু'কোটি টাকা।












Click it and Unblock the Notifications