অভিষেক-রুজিরাকে গ্রেফতার বা জেরা কলকাতায় করুক ইডি, দিল্লি হাইকোর্টে আবেদন
ইডি কলকাতা এসে তাঁদের জিজ্ঞাসাবাদ করুক। কিংবা গ্রেফতার করতে হলেও ইডি কলকাতায় এসেই করুক। কয়লাপাচার-কাণ্ডে ইডি তদন্তের পরিপ্রেক্ষিতে এমনটাই চান অভিষেক বন্যোুকপাধ্যায় ও তাঁর স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়।
ইডি কলকাতা এসে তাঁদের জিজ্ঞাসাবাদ করুক। কিংবা গ্রেফতার করতে হলেও ইডি কলকাতায় এসেই করুক। কয়লাপাচার-কাণ্ডে ইডি তদন্তের পরিপ্রেক্ষিতে এমনটাই চান অভিষেক বন্যোুকপাধ্যায় ও তাঁর স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়। তাঁদের পক্ষ থেকে দিল্লি হাইকোর্টে সোমবার এ কথা জানানো হয়েছে স্পষ্ট করে।

এদিন অভিষেক-রুজিরার হয়ে দিল্লি হাইকোর্টে সওয়াল করেন আইনজীবী কংগ্রেস নেতা কপিল সিব্বল। দিল্লি হাইকোর্টের বিচারপতি যোগেশ খান্নার এজলাসে এদিন কয়ালাপাচার-কাণ্ডের শুনানিতে কপিল সিব্বল বলেন, এই মামলায় আদালতের থেকে জোরজবরদস্তি কোনও পদক্ষেপের অনুরোধ করছি না। এই মামলায় কোনও জোর করে কোনও মধ্যস্থতাও চান না তাঁরা।
বেআইনি কয়লাপাচার নিয়ে উত্তাল রাজ্য রাজনীতি। বিধানসভা নির্বাচনের আগে থেকেই এই কয়লাপাচার নিয়ে অভিষেক-রুজিরাকে কাঠগড়ায় তোলা হচ্ছে। আগে রুজিরাকে কলকাতায় জিজ্ঞাসাবাদও করা হয়েছে। সম্প্রতি ইডির দিল্লি দফতরে টানা ৯ ঘণ্টা জেরা করা হয়ছে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে।
কয়লাপাচার-কাণ্ডে ১৩৫২ কোটি টাকা দুর্নীতির অভিযোগ উঠেছে। এই তদন্ত নেমে ইডি ইতিমধ্যে অনেককে জেরা করেছে। ইতিমধ্যে গ্রেফতারও হয়েছেন কয়েকজন। অভিষেককে এক প্রস্থ জেরার পর ফের একবার দিল্লির দফতরে তলব করা হয়েছে। অভিষেকের স্ত্রী রুজিরাকেও দিল্লিতে তলব করা হয়েছে জিজ্ঞাসাবাদের জন্য। এনপোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির এই তলবের পরই দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হন অভিষেক ও রুজিরা।
ইডির তলবের পর রুজিরা চিঠি লিখে ওই তদন্তকারী সংস্থাকে জানিয়েছিলেন, এই করোনা আবহে শিশু সন্তানকে নিয়ে তাঁর পক্ষে দিল্লিতে গিয়ে তদন্তকারী অফিসারদের মুখোমুখি হওয়া সম্ভব নয়। প্রয়োজনে কলকাতায় ইডি অফিসে তদন্তকারী অফিসাররা তাঁকে জেরা করতে পারেন। তিনি হাজিরা দেবেন কলকাতার ইডি অফিসে।
এই দাবি জানিয়ে ইডির সমন খারিজের আবেদন জানিয়ে দিল্লি হাইকোর্টে মামলা করেন অভিষেক-রুজিরা। কিন্তু দিল্লি হাইকোর্ট তাঁদের অন্তর্বর্তীকালীন রক্ষাকবচ খারিজ করে দেয়। সোমবার এই মামলার শুনিানি দিন ধার্য করা হয়েছিল। এদিন সেই শুনানিতে অভিষেক-রুজিরার পক্ষ থেকে দাবি জানানো হয়, জেরা হোক বা গ্রেফতারি কলকাতায় এসে করুক ইডি।
কপিল সিব্বলের দাবি, এই মামলায় আগেই জানানো হয়েছিল প্রমাণ সংগ্রহের জন্য মামলার আবেদনকারীদের থানায় ডেকে জিজ্ঞাসাবাদ করতে পারে ইডি। এদিন মামলার শুনানিতে ইডির পক্ষের আইনজীবী সলিসিটর জেনারেল অনুপস্থিত ছিলেন। ফলে মুলতুবি হয়ে যায় শুনানি। মঙ্গলবার ফের শুনানি হবে। এদিনই চার জন কয়লা মাফিয়াকে গ্রেফতার করা হয়েছে। সিবিআই চার জন কয়লা মাফিয়াকে গ্রেফতার করে রাজ্য থেকে।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications