মধ্যপ্রদেশে পুর নির্বাচনে বিপুল জয় বিজেপির! সিংগ্রাউলিতে ধাক্কা আপের, মেয়র পদে জয়ী কেজরিওয়ালের দলের নেত্রী

মধ্যপ্রদেশে পুর নির্বাচনে বিপুল জয় বিজেপির! সিংগ্রাউলিতে ধাক্কা আপের, মেয়র পদে জয়ী কেজরিওয়ালের দলের নেত্রী

দিল্লির পরে পঞ্জাবে ক্ষমতা দখল করেছে আপ (AAP)। এছাড়াও গোয়ার মতো রাজ্যেও তাদের বিধায়ক রয়েছে। এবার মধ্যপ্রদেশেও (Madhya Pradesh) উপস্থিতি জানান দিল অরবিন্দ কেজরিওয়ালের (Arvind Kejriwal) দল। প্রথমবার মধ্যপ্রদেশের পুর নির্বাচনে অংশ নিয়ে প্রবলভাবে আত্মপ্রকাশ করেছে তারা। সিংগ্রাউলির (sungrauli) মেয়র পদে জয়ী হয়েছেন আপ নেত্রী।

মেয়র পদে জয়ী আপ প্রার্থী

আপের রানি আগরওয়াল সিংগ্রাউলির মেয়র পদে জয়ী হয়েছেন। তিনি বিজেপির প্রকাশ বিশ্বকর্মাকে ৯৩৫২ ভোটে পরাজিত করেছেন। এখানে কংগ্রেস নেমে দিয়েছে তৃতীয়স্থানে। অন্যদিকে খাণ্ডওয়া পুর কর্পোরেশনের নির্বাচনে
১৪ নম্বর ওয়ার্ডে জয় পেয়েছে এআইএমআইএম। মধ্যপ্রদেশের স্থানীয় সংস্থার নির্বাচনে এটা এআইএমআইএম-এর প্রথম জয়। এআইএমআইএম প্রার্থী শাকিরা বিলাল কংগ্রেসের নূরজাহান বেগমকে ২৮৫ ভোটে পরাজিত করেছেন।

অরবিন্দ কেজরিওয়ালের অভিনন্দন

রানি আগরওয়ালের জয়ে খুশি আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল। টুইটে তিনি অভিনন্দন জানিয়ে বলেছেন, সিংগ্রাউলির মেয়র নির্বাচনে বিজয়ী রানি আগরওয়াল এবং দলের কর্মীদের অভিনন্দন। রানি আগরওয়ালের কাছে তিনি জনগণের জন্য কঠোর পরিশ্রম করতে আহ্বান করেছেন। সঙ্গে তিনি আরও বলেছেন আম আদমি পার্টির সৎ রাজনীতির কারণে সারা দেশের মানুষ পছন্দ করছে। আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল মধ্যপ্রদেশের স্থানীয় সংস্থার নির্বাচনের প্রচারে গিয়েছিলেন। তিনি রোড শোতেও অংশ নিয়েছিলেন।

জয় পেয়েছে বিজেপিও

৬ জুলাই মধ্যপ্রদেশের ১১ টি পুর কর্পোরেশনে নির্বাচন হয়। রবিবার ভোটগণনা হয়। এর মধ্যে বুরহানপুর, সাতনা, খাণ্ডওয়ায় জয় পেয়েছেন বিজেপির মেয়র পদপ্রার্থীরা। প্রাথমিক প্রবণতা অনুযায়ী বিজেপি ১১ টির মধ্যে ৮ টিতে এগিয়ে রয়েছে কিংবা জয়ী হয়েছে।

তবে লাহার পুরসভায় বিজেপি একটি আসনও দখল করতে পারেনি। ১৫ টি ওয়ার্ডের মধ্যে কংগ্রেসের পেয়েছে ১৩ টি আসন আৎ নির্দলরা দুটি আসনে জয় পেয়েছে। ভিন্ডেও বিজেপির ফল খারাপ। বুরহানপুর পুর কর্পোরেশন থেকে জয়ী হওয়ায় দলের মাধুরী প্যাটেলকে
অভিনন্দন জানিয়েছেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান।

রানি আগরওয়ালের পরিচিতি

রানি আগরওয়ালের পরিচিতি

রানি আগরওয়াল দীর্ঘদিন ধরেই এলাকায় সমাজসেবা করেন। তিনি রাজনীতির সঙ্গেও যুক্ত। জেলা পঞ্চায়েত সদস্য হিসেবে ২০১৪ সালে প্রথমবার জয়লাভ করেন তিনি। ২০১৮ সালে রানি আগরওয়াল সিংগ্রাউলি বিধানসভা আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করে হেরে গিয়েছিলেন।

ছবি সৌ:টইটার

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+