দিল্লি বিধানসভা নির্বাচনে কার দখলে ক’টি আসন, একনজরে এবিপি নিউজ-সি ভোটারের বুথ ফেরত সমীক্ষা

দিল্লি বিধানসভা নির্বাচনে কার দখলে ক’টি আসন, পূর্বাভাস এবিপি নিউজ-সি ভোটারের বুথ ফেরত সমীক্ষায়

এবিপি নিউজ-সি ভোটারের বুথ ফেরত সমীক্ষায় দিল্লি বিধানসভা নির্বাচনে জিততে চলেছে অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি। বিজেপি ২০১৫-র তুলনা ভালো ফল করলেও কুর্সিতে বসতে চলেছেন আবারও সেই অরবিন্দ কেজরিওয়াল। এই সমীক্ষা রিপোর্ট অনুযায়ী আপের হ্যাটট্রিক স্রেফ সময়ের অপেক্ষা মাত্র।

আম আদমি পার্টি

আম আদমি পার্টি

এবিপি নিউজ-সি ভোটারের বুথ ফেরত সমীক্ষায় আম আদমি পার্টি পেতে পারে ৪৯ থেকে ৬৩টি আসন। আম আদমি পার্টি ২০১৫-র আসন সংখ্যা ছুঁতে না পারলেও, তার ধারেকাছে পৌঁছে যেতে পারে এই বুথ ফেরত সমীক্ষা অনুযায়ী। বিজেপি শক্তিধর হবে। তবে ম্যাজিক ফিগার থেকে অনেক দূরেই থমকে যেতে হবে তাদের।

বিজেপির সম্ভাব্য আসন সংখ্যা

বিজেপির সম্ভাব্য আসন সংখ্যা

বিজেপি এবার শক্তি বাড়াবে দিল্লি বিধানসভায়। বিজেপির খারাপ ফল করলে পেতে পারে ৫টি আসন। আর ভালো ফল করলে সর্বোচ্চ ১৯টি আসন পেতে পারে বলে আভাস দিয়েছে এবিপি নিউজ-সি ভোটারের বুথ ফেরত সমীক্ষা।

কংগ্রেস এবার খাতা খুলতে পারে

কংগ্রেস এবার খাতা খুলতে পারে

এবিপি নিউজ-সি ভোটারের বুথ ফেরত সমীক্ষা অনুযায়ী দিল্লি বিধানসভা নির্বাচনে খাতা খুলতে পারে কংগ্রেস। কংগ্রেস ৭০ আসনের দিল্লি বিধানসভা নির্বাচনে শূন্য থেকে চারটি আসন পেতে পারে। অর্থাৎ ভালো ফল করতে চারটি কেন্দ্রে জয় পেতে পারে তারা।

২০১৫-র ফল যেমন ছিল

২০১৫-র ফল যেমন ছিল

২০১৫ সালের বিধানসভা নির্বাচনে আপ ক্লিনসুইপ করেছিল। ৭০ আসনবিশিষ্ট দিল্লি বিধানসভা নির্বাচনে আপ একাই পেয়েছিল ৬৭টি আসন। বিজেপি বাকি তিনটি আসন দখল করে। কংগ্রেস কোনও আসন পায়নি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+