দিল্লির রাজপাট কেজরির হাতেই! বিজেপি-কংগ্রেসের কী হাল, পূর্বাভাস টিভি নাইন-সিসেরোর বুথ ফেরত সমীক্ষায়

দিল্লির রাজপাট কেজরির হাতেই! বিজেপি-কংগ্রেসের কী হাল, পূর্বাভাস টিভি নাইন-সিসেরোর বুথ ফেরত সমীক্ষায়

টিভি নাইন-সিসেরোর বুথ ফেরত সমীক্ষার রায়ও আপের পক্ষে যাচ্ছে এবার। লোকসভায় বিপুল জয়ের পরও দিল্লি বিধানসভার কুর্সি দখল করতে পারছে না বিজেপি। জয়ের দোরগোড়ায় দাঁড়িয়ে আছেন সেই অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টিই। তবে বিজেপি ২০১৫-র তুলনা ভালো ফল করবে বলে আভাস মিলেছে সমীক্ষায়।

আম আদমি পার্টি

আম আদমি পার্টি

টিভি নাইন-সিসেরোর বুথ ফেরত সমীক্ষা অনুযায়ী আম আদমি পার্টি পেতে পারে ৫৪টি আসন। আম আদমি পার্টি ২০১৫-র আসন সংখ্যার থেকে এবার অন্তত ১৩টি আসন কম পেতে পারে বলে আভাস দিয়েছে এই বুথ ফেরত সমীক্ষা। বিজেপি শক্তি বাড়ালেও আপের ধারেকাছে পৌঁছতে পারবে না বলে জানিয়েছে সমীক্ষা রিপোর্ট।

বিজেপির আসন

বিজেপির আসন

দিল্লির নির্বাচনে বিজেপির জয় অধরাই রয়ে যাবে। বিজেপি এবার শক্তি বাড়াবে দিল্লি বিধানসভায়। তারা পেতে পারে সর্বোচ্চ ১৫টি আসন। টিভি নাইন-সিসেরোর বুথ ফেরত সমীক্ষা অনুযায়ী বিজেপির তুলনায় তিনগুণ বেশি আসন পেয়ে ক্ষমতায় আসবে আম আদমি পার্টি।

কংগ্রেসের করুণ পরিণতি

কংগ্রেসের করুণ পরিণতি

টিভি নাইন-সিসেরোর বুথ ফেরত সমীক্ষা অনুযায়ী দিল্লি বিধানসভা নির্বাচনে বড়জোর একটি আসন পেতে পারে কংগ্রেস। ২০১৪ সালে ক্ষমতা হারামোর পরই কংগ্রেসকে একােন দূরবীন দিয়ে দেখার সামিল হয়েছে। ২০১৫-র নির্বাচনে একটি আসনও পানি কংগ্রেস। ৭০ আসনের দিল্লি বিধানসভা নির্বাচনে এবার বড়জোর জুটতে পারে একটি আসন।

২০১৫-র ফল যেমন ছিল

২০১৫-র ফল যেমন ছিল

২০১৫ সালের বিধানসভা নির্বাচনে আপ ক্লিনসুইপ করেছিল। ৭০ আসনবিশিষ্ট দিল্লি বিধানসভা নির্বাচনে আপ একাই পেয়েছিল ৬৭টি আসন। বিজেপি বাকি তিনটি আসন দখল করে। কংগ্রেস কোনও আসন পায়নি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+