আপ একাই ৫০ শতাংশ পার করবে! বিজেপি-কংগ্রেসের তাহলে কী হবে, একনজরে সমীক্ষা

একদা বংলার বুকে ৫০ শতাংশে ভোট নিশ্চিতকরনের অঙ্ক কষে এগতো বামেরা। সিপিএম রাজ্য সম্পাদক অনিল বিশ্বাসের এই ৫০ শতাংশ ভোট কৌশল এবার প্রয়োগ করে দেখাচ্ছে আম আদমি পার্টি।

একদা বংলার বুকে ৫০ শতাংশে ভোট নিশ্চিতকরনের অঙ্ক কষে এগতো বামেরা। সিপিএম রাজ্য সম্পাদক অনিল বিশ্বাসের এই ৫০ শতাংশ ভোট কৌশল এবার প্রয়োগ করে দেখাচ্ছে আম আদমি পার্টি। এবারও তারা দিল্লি বিধানসভা নির্বাচনে একচ্ছত্র আধিপত্য নিয়ে জয় হাসিল করবে। একা আপই পাবে ৫৩ শতাংশ ভোট।

শতাংশের বিচারে কে কত

শতাংশের বিচারে কে কত

শতাংশের বিচারেও আম আদমি পার্টি অনেক এগিয়ে থাকছে দিল্লির নির্বাচনে। দিল্লির নির্বাচনে এবার আপ পেতে পারে ৫৩ শতাংশ ভোট। ৫০ শতাংশের উপরে ভোট প্রাপ্তি মানে কোনও দলই তাঁদের টেক্কা দিতে পারবে না। এই সমীক্ষার বিচারে বিজেপি পেতে পারে ২৬ শতাংশ ভোট। আর কংগ্রেসের দখলে যেতে পারে মাত্র ৫ শতাংশ ভোট।

বিজেপি-কংগ্রেসের হতাশা দিল্লির নির্বাচনে

বিজেপি-কংগ্রেসের হতাশা দিল্লির নির্বাচনে

অর্থাৎ দিল্লিতে এবারও বিজেপির সম্ভাবনা নেই। কংগ্রেসের অবস্থাও তথৈবচ হতে চলেছে। মহারাষ্ট্র-ঝাড়খণ্ডের পর দিল্লিতেও ধাক্কা খেতে চলেছে বিজেপি। এবার খাস রাজধানীর বুকে বিজেপি হারতে চলেছে আপের কাছে। দিল্লি বিধানসভা ভোটের যে সম্ভাব্য ফল তুলে ধরেছে এবিপি নিউজ-সি ভোটারের জনমত সমীক্ষা সেখানে বিজেপি আর কংগ্রেসের জন্য হতাশা ছাড়া আর কিছুই নেই।

২০২০-র সম্ভাব্য ফল দিল্লি বিধানসভার

২০২০-র সম্ভাব্য ফল দিল্লি বিধানসভার

২০২০-র সম্ভাব্য ফল দিল্লি বিধানসভায়
২০১৫-র মতো ২০২০ বিধানসভা নির্বাচনেও আপ ক্লিন সুইপ করতে চলেছে। তবে তাদের আসন সংখ্যা একটু কমতে পারে। ৬৭ থেকে কমে ৫৯ হতে পারে আপের আসন সংখ্যা। তেমনই বিজেপি তিন থেকে বেড়ে আটে পৌঁছতে পারে। আর কংগ্রেস শূন্য থেকে বেড়ে তিনটি পেতে পারে।

২০১৫-র দিল্লি বিধানসভার ফল

২০১৫-র দিল্লি বিধানসভার ফল

২০১৫ সালের বিধানসভা নির্বাচনে আপ ক্লিনসুইপ করেছিল। ৭০ আসনবিশিষ্ট দিল্লি বিধানসভা নির্বাচনে আপ একাই পেয়েছিল ৬৭টি আসন। বিজেপি বাকি তিনটি আসন দখল করে। কংগ্রেস কোনও আসন পায়নি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+