দিল্লিতে শুরু আপ বনাম কংগ্রেস লড়াই, গেহলটকে পাল্টা জবাব দিয়ে দিলেন কেজরিওয়াল
জাতীয় স্তরে যতই তারা একে অপরের বন্ধু হোক, তবে ঘরের অন্দরে কিন্তু মতবিরোধ হাজারটা। দিল্লি নির্বাচনে লড়াই কিন্তু অবশ্যই ত্রিমুখী লড়াই। এখানে কংগ্রেস আপের বন্ধু না, বরঞ্চ আম আদমির শত্রু পক্ষই হচ্ছে হাত শিবির। এখানে ইন্ডিয়া জোটের কোনও সমীকরণই কাজ করছে না। তার প্রমাণ মিলছে একে অপরের প্রতি তির্যক পূর্ণ মন্তব্যেই।
আম আদমি পার্টির জাতীয় আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়াল বুধবার প্রবীণ কংগ্রেস নেতা এবং রাজস্থানের প্রাক্তন মুখ্যমন্ত্রী অশোক গেহলটকে পাল্টা আঘাত করেছেন। কেননা আপকে দিল্লিতে গ্র্যান্ড ওল্ড পার্টির নির্বাচনী ইভেন্টে 'বিপক্ষ' (বিরোধী) বলে সম্বোধন করেছিলেন কংগ্রেস নেতা। তারই পাল্টা জবাব দিতে গিয়ে কেজরিওয়াল এদিন বলেন, 'লোকেরা বিশ্বাস করে যে ভারতীয় জনতা পার্টি (বিজেপি) এবং কংগ্রেস AAP-এর বিরুদ্ধে একসঙ্গে নির্বাচনে লড়ছে'।

কেজরিওয়ালের কথায়, "শ্রী গেহলট জি। আপনি স্পষ্ট করে দিয়েছেন যে AAP দিল্লিতে কংগ্রেসের বিরোধী। আপনি বিজেপির বিষয়ে নীরব ছিলেন। মানুষ মনে করছে যে AAP কংগ্রেসের বিরোধী এবং বিজেপি তার সহযোগী। মানুষ এটাও বিশ্বাস করছে যে বিজেপি এবং কংগ্রেস লড়াই করছে। এখনও পর্যন্ত আপনাদের দুজনের মধ্যে এই সহযোগিতা গোপন ছিল। তবে আজ তা স্পষ্ট হয়ে গেল"।
এক্ষেত্রে বলে রাখা ভালো, গেহলট আগে বলেছিলেন যে, "AAP কংগ্রেসের বিরোধী এবং দিল্লির পরিস্থিতি এখন পরিবর্তিত হয়েছে। কংগ্রেস আরও ভাল প্রচার চালাচ্ছে এবং এবার ফলাফল ভিন্ন হবে। দিল্লিতে কংগ্রেসের সরকার গঠনের সম্ভাবনা বাড়ছে। আমি বিশ্বাস করি এটি দেশের জন্যও প্রয়োজনীয়"।
এদিকে, কংগ্রেস বুধবার দিল্লিতে ক্ষমতায় গেলে ২৫ লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যের স্বাস্থ্য বিমার জন্য একটি "জীবন রক্ষা যোজনা" প্রতিশ্রুতি দিয়েছে। গেহলট এই প্রসঙ্গে আরও বলেছেন, "প্রস্তাবিত স্কিমটি দিল্লির বাসিন্দাদের স্বাস্থ্যসেবা চাহিদা পূরণের জন্য পার্টির প্রতিশ্রুতি"।
এমনকি দলের প্রচারের স্লোগান "হোগি হর জরুরাত পুরি, কংগ্রেস হ্যায় জরুরি", সেই স্লোগান নিয়েও রয়েছে বেশ চর্চা। আর এই সবকিছুই বলে দিচ্ছে, যে কীভাবে দিল্লিতে আপ বনাম কংগ্রেস লড়াই জোরদার হচ্ছে। তবে জনতা জনার্দন কার দিকে ঝুঁকবে, তাঁর প্রমাণ মিলবে আগামী ৮ ফেব্রুয়ারি, গণনার দিনই।












Click it and Unblock the Notifications