১ ভোট নিয়ে দ্বন্দ্বে চলল লাথি-ঘুষি, দিল্লি পুরসভায় সংঘর্ষ আপ বনাম বিজেপির

পুরসভার স্থায়ী কমিটির ৬ সদস্যকে বেছে নেওয়ার নির্বাচনে একটি ভোট অবৈধ ঘোষণাকে কেন্দ্র করে বাধে গন্ডগোল। তা নিয়ে হতাহাতিতে জড়িয়ে পড়েন দু-দলের সদস্যরা।

দিল্লি পুরবোর্ড দখলের লড়াইয়ে এবার চলল কিল, চড়, ঘুষি, লাথালাথিও। বিজেপি ও আম আদমি পার্টির কাউন্সিলররা হাউসের মধ্যে লিপ্ত হলেন সংঘর্ষে। মেয়র নির্বাচন থেকেই শুরু হয়েছিল দ্বন্দ্ব। শুক্রবার পুররসভার স্থায়ী কমিটি গঠন নিয়ে সংঘর্ষ বাধল বিজেপি ও আপের মধ্যে।

পুরসভার স্থায়ী কমিটির ৬ সদস্যকে বেছে নেওয়ার নির্বাচনে একটি ভোট অবৈধ ঘোষণাকে কেন্দ্র করে বাধে গন্ডগোল। তা নিয়ে হতাহাতিতে জড়িয়ে পড়েন দু-দলের সদস্যরা। কিল, চড়, ঘুষির সঙ্গে লাথিও মারতে দেখা যায় একে অপরকেষ অর্থাৎ হাত-পা উভয়েই চলতে থাকে। উত্তেজনা চরমে ওঠে দিল্লি পুরসভায়।

১ ভোট নিয়ে দ্বন্দ্বে চলল লাথি-ঘুষি, সংঘর্ষ আপ বনাম বিজেপির

এদিন একটি ভোট অবৈধ ঘোষণা নিয়ে মেয়রের পদক্ষেপের পর ভোট গণনায় বাধা দেয় বিজেপি। মেয়র অবশ্য জোর দিয়ে বলেন, অবৈধ ভোট ছাড়াই ফলাফল ঘোষণা করা হবে। উভয় পক্ষের কাউন্সিলররা শুধু বাকযুদ্ধেই সীমাবদ্ধ থাকেননি, একে অপরকে ঘুষি, লাথি, চড় মারতে এবং ধাক্কা দিতে শুরু করেন। কয়েকজন কাউন্সিলরের জামাও ছিঁড়ে যায়।

বিজেপি কাউন্সিলরের অভিযোগ, ভোটটি যদি অবৈধ হয়, তবে আপ প্রার্থী জয়ী হবেন। তাই বিজেপি নেমে পড়ে সংঘর্ষে। এক বিজেপি কাউন্সিলরের শার্টের বোতাম ছিঁড়ে যায়। বিজেপির অভিযোগ, মেয়র নির্বাচন কমিশনের দ্বারা নির্ধারিত গণনার নিয়ম উপেক্ষা করেছেন।

আপ বিধায়ক পাল্টা জানিয়েছেন, বিজেপি প্রমাণ করে দিয়েছে যে, তারা গুন্ডাদের দল। বিজেপি যখন জানল যে তারা ভোটে হেরেছে, তখনই তারা আক্রমণ শুরু করে দিল। দিল্লির প্রথম মহিলা মেয়রের সঙ্গে অশালীন ব্যবহার করা হয়। বিজেপির কাউন্সিলররা টেবিলে উঠে মেয়রকে হুমকি দেন।

আপ এবং বিজেপির কাউন্সিলরদের টেবিলের উপরে একে অপরের বিরুদ্ধে স্লোগান দিতে দেখা যায়। দেশের বুকে লজ্জার ছবি তুলে ধরে দিল্লির পুরবোর্ডের এই ঘটনা। এ সপ্তাহের শুরুতেই মেয়র নির্বাচিত হন আপ নেত্রী শেলি ওবেরয়। তিনি বলেন, "এক পক্ষ পুনঃগণনার জন্য প্রস্তুত, অন্য পক্ষ নয়। তাই আমি পুনঃগণনা করছি না। ফলাফল অবৈধ ভোট ছাড়াই ঘোষণা করা হচ্ছে।"

আপ পরিচালিত পুরসভার ২৫০ জন কাউন্সিলরের মধ্যে অন্তত ২৪২ জন দিল্লি এমসিডির স্থায়ী কমিটিতে ছয় সদস্যকে বেছে নেওয়ার জন্য ভোট দিয়েছেন। সেখানে একটি ভোটকে অবৈধ ঘোষণা করা হয়। তারপরই শেলি এবোরয় বিজেপি কাউন্সিলরদের বিক্ষোভের মুখে পড়েন। কয়েকজন বিজেপি কাউন্সিলরকে 'জয় শ্রী রাম' বলে চিৎকার করতে দেখা যায়। পাল্টা আপ কাউন্সিলরা স্লোগান তোলেন-"আম আদমি পার্টি জিন্দাবাদ, অরবিন্দ কেজরিওয়াল জিন্দাবাদ।"

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+