Arvind Kejriwal: কেজরিওয়ালের কথা রাখেনি কেন্দ্র, বাজেট নিয়ে তাই হতাশা প্রকাশ আপ সুপ্রিমোর
দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং আম আদমি পার্টির (AAP) জাতীয় আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়াল শনিবার হতাশা প্রকাশ করেছেন ২০২৫-২৬ কেন্দ্রীয় বাজেট নিয়ে। তিনি বলেছেন যে বিলিয়নেয়ারদের ঋণ মকুব বন্ধ করার এবং সেই অর্থ সাধারণ মধ্যবিত্ত ও কৃষকদের জন্য ব্যয় করার তার পরামর্শ বাজেটে বিবেচনা করা হয়নি।
এর আগে কেজরিওয়াল দাবি করেছিলেন, "ধনী শিল্পপতিদের ঋণ মকুব পুরোপুরি বন্ধ করতে হবে। মধ্যবিত্তের গৃহঋণ ও যানবাহন ঋণ মকুব করতে হবে। কৃষকদের ঋণ মকুব করতে হবে। আয়কর ও জিএসটি হার অর্ধেক করা উচিত"। এমনই বেশ কয়েকটি দাবি রেখেছিলেন আপ প্রধান।

নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করে কেজরিওয়াল লিখেছিলেন, "দেশের কোষাগারের একটি বড় অংশ গুটিকয়েক ধনী ধনকুবেরের ঋণ মকুব করতে ব্যয় করা হয়। আমি চাই যে বাজেটে ঘোষণা করা হোক, এখন থেকে কোনো কোটিপতির ঋণ মকুব করা হবে না"।
তিনি আরও বলেন, আয়কর এবং জিএসটি হার অর্ধেক করলে সাধারণ মানুষের উপর চাপ কমবে, কিন্তু সরকার তা করেনি।
কিন্তু এদিন বাস্তবিকে দেখা যায়, কেজরিওয়ালের কোন কথায় রাখেনি কেন্দ্র। অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বাজেট পেশের সময় বীমা খাতে এফডিআই সীমা বাড়ানো, কর আইনের সরলীকরণ এবং মধ্যবিত্তের জন্য আয়কর ছাড় সংক্রান্ত বেশ কিছু ঘোষণা করেন। সেখানে ১২ লক্ষ টাকা পর্যন্ত বার্ষিক আয়ে আয়কর ছাড় ঘোষণা করা হয়। এমনকি, নতুন ট্যাক্স স্ল্যাব পুনর্গঠনের কথাও জানান হয়।
স্বাভাবিক ভাবেই এই বাজেটকে ভালো বাজেট বলতে পারছেন না আপ প্রধান। কেজরিওয়ালের মতে, এই বাজেট মূলত কর্পোরেটদের পক্ষে গেছে, সাধারণ মানুষ ও কৃষকদের স্বার্থ উপেক্ষিত হয়েছে এবারে।
যদিও বিজেপি নেতারা পাল্টা বলেছেন, সরকারের লক্ষ্য হল দীর্ঘমেয়াদী অর্থনৈতিক প্রবৃদ্ধি নিশ্চিত করা, শুধুমাত্র ঋণ মকুব করা নয়।
আপাতত, বাজেট নিয়ে মধ্যবিত্তের আশা-নিরাশা অবাক করা থাকলেও, রাজনীতিতেও চলছে এই নিয়ে জোর চর্চা।












Click it and Unblock the Notifications