দিল্লি-পাঞ্জাবের ফরমুলা এবার গোয়াতেও, বিনামূল্যে বিদ্যুৎ দেওয়ার ভোট প্রতিশ্রুতি আপ সুপ্রিমোর

দিল্লি-পাঞ্জাবের ফরমুলা এবার গোয়াতেও, বিনামূল্যে বিদ্যুৎ দেওয়ার ভোট প্রতিশ্রুতি আপ সুপ্রিমোর

পাঞ্জাব, উত্তর প্রদেশের সঙ্গে গোয়াতেও বিধানসভা ভোট ২০২২ সালে। তার আগেই গোয়ার ভোটারদের বিনামূল্যে বিদ্যুৎ দেওয়ার প্রতিশ্রুতি দিলেন আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল। ঠিক একই পথে দিল্লিতে হেঁটেছিলেন কেজরিওয়াল। তাতে বিপুল সাফল্য এসেছিল আপের হাতে। দিল্লি এবং পাঞ্জাবের ভোটের আগে বিনামূল্যে বিদ্যুৎ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন অরবিন্দ কেজরিওয়াল।

গোয়ায় বিধানসভা ভোট

গোয়ায় বিধানসভা ভোট

২০২২ সালে গোয়াতেও হাইভোল্টেজ বিধানসভা ভোট রয়েছে। আগামী বছর ফেব্রুয়ারি মাসে গোয়ায় বিধানসভা নির্বাচন হওয়ার কথা। তার জন্য এখন থেকেই প্রস্তুতি শুরু করে দিয়েছে রাজনৈতিক দল গুলি। বিজেপি-কংগ্রেসের সঙ্গে প্রস্তুতি শুরু করে দিয়েছে আম আদমি পার্টিও। প্রবল উত্তেজনা এখন গোয়ার রাজনৈতিক মহলে। সকলেই ঘর গোছাতে মরিয়া।

কেজরিওয়ালের প্রতিশ্রুতি

কেজরিওয়ালের প্রতিশ্রুতি

সকলের আগেই মোক্ষম খেলা খেলে ফেলেছেন আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল। ভোটে জিতলে গোয়ার প্রতি পরিবার ৩০০ ইউনিট করে বিনামূল্যে বিদ্যুৎ পাবে বলে ঘোষণা করেছেন তিনি। সাংবাদিক বৈঠকে কেজরিওয়াল বলেছেন যদি দিল্লির মানুষ বিনামূল্যে একটি নির্দিষ্ট পরিমান বিদ্যুৎ পেতে পারেন তাহলে গোয়ার বাসিন্দারা কেন পাবেন না। এই একই ফরমুলায় পাঞ্জাব এবং উত্তরাখণ্ড বিধানসভা নির্বাচনে লড়েছিলেন কেজরিওয়াল।

চাপে বিজেপি

চাপে বিজেপি

সামনেই বিধানসভা ভোট কিন্তু নেতৃত্ব সংকটে রয়েছে বিজেপি। এখনও সঠিক নেতৃত্ব হাতে বিজেপির। সেই সুযোগের ব্যবহার যে কেজরিওয়াল করবেন তাতে কোনও সন্দেহ নেই। এদিন সাংবাদিক বৈঠকে কেজরিওয়াল দাবি করেছেন, গোয়ার ভোটাররা যথেষ্ট রুষ্ট বিজেপির প্রতি। অনেকেই আর বিজেপিকে ভোট দিতে চান না।

কেজরিওয়ালের বড় চ্যালেঞ্জ

কেজরিওয়ালের বড় চ্যালেঞ্জ

দিল্লিতে বিপুল সাফল্যের পর পাঞ্জাব এবং গোয়াতে সাফল্য নিয়ে আসা কেজরিওয়ালের বড় চ্যালেঞ্জ। এতে দল আরও চাঙ্গা হবে। পাঞ্জাবে গতবার ভাল ফল করতে পারেনি আপ। তার কারণ ছিল অন্তর্দ্বন্দ্ব। কিন্তু দিল্লি বিধানসভা ভোটে আপের বিপুর সাফল্য সেই দ্বন্দ্ব অনেকটাই মিটিয়ে দিয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+