নির্বাচনী প্রচারে ১০০ কোটি টাকা খরচ করছে আপ, দাবি বিজেপির

নয়াদিল্লি, ১৯ ডিসেম্বর : আসন্ন বিধানসভা নির্বাচনী প্রচারের জন্য আম আদমি পার্টি তথা আপ ১০০ কোটি টাকা খরচ করছে। এই বহুল পরিমাণ অর্থ দল কোথা থেকে পাচ্ছে এবার তা নিয়ে প্রশ্ন তুলল দিল্লি বিজেপি।

দিল্লি বিজেপির মুখপাত্র হরিশ খুরানার কথায়, "আপ রাজধানীর ১২০০টি বাণিজ্যিক সাইট ব্যবহার করছে। এই সাইটগুলি বুক করার কোনওটিই ৩ লক্ষ টাকার কম নয়। প্রত্যেকটা সাইট ৩ মাসের বেশি সময়ের জন্য বুক করা হয়েছে, সেক্ষেত্র দিল্লি বিধানসভা নির্বাচনের জন্য প্রায় ১০০ কোটি টাকা খরচ করছে আপ।"

নির্বাচনী প্রচারে ১০০ কোটি টাকা খরচ করছে আপ, দাবি বিজেপির

বিজেপি নেতার দাবি, কোথা থেকে এই বহুল পরিমাণ অর্থ পাচ্ছে আপ সে সূত্র তারা প্রকাশ করুক। আপ নৈতিকতার কথা বলে, তাহলে কোথা থেকে এই টাকা আসছে তা জনসাধারণের উদ্দেশ্য প্রকাশ করুক। তাদের নিজেদের সাইটেই বরং তা প্রকাশ করুক আপ।

যদিও বিজেপির দাবি খারিজ করে আপের তরফে জানানো হয়েছে,'নিজের তরকায় তেল দিক বিজেপি।' অন্যরা কী করছে তা না ভেবে নিজেদের নির্বাচনী প্রচারে মন দিক তারা। সমস টাকার হিসাব সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জানিয়ে দেওয়া হবে। আপের সমস্ত কার্যকলাপ স্বচ্ছ এবং তা জনসাধারণের কাছেও প্রকাশ পেয়েছে বলেও জানিয়েছেন আপের মুখপাত্র।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+