ফুটেজ সত্যি হলে সিবিআই সোমবারের মধ্যে আমাকে গ্রেফতার করবে, পাল্টা চ্যালেঞ্জ মনীশ সিসোডিয়ার

ফুটেজ সত্যি হলে সিবিআই সোমবারের মধ্যে আমাকে গ্রেফতার করবে, পাল্টা চ্যালেঞ্জ মনীশ সিসোডিয়ার

বিজেপি এবং আপের রাজনৈতিক সংঘর্ষে দিল্লিতে ক্রমেই রাজনৈতিক উত্তেজনার পারদ বাড়ছে। বিজেপির তরফে বৃহস্পতিবার সকালে মনীশ সিসোডিয়ার বিরুদ্ধে একটি স্ট্রিং অপারেশনের ভিডিও প্রকাশ করেছে। অন্যদিকে সেই স্ট্রিং অপারেশনের ভিডিও নিয়ে পাল্টা চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছে আপ। দিল্লির উপমুখ্যমন্ত্রী মনীশ সিসোডিয়া বলেন, 'এই ভিডিও সত্যি হলে সিবিআই আমাকে আগামী চার দিন অর্থাৎ সোমবারের মধ্যে গ্রেফতার করবে। আর সিবিআই যদি গ্রেফতার না করে, সেক্ষেত্রে বুঝতে হবে, প্রধানমন্ত্রীর নির্দেশে বিজেপির মন্ত্রী, নেতা কর্মীরা জাল ভিডিও ছড়িয়ে দিচ্ছে।'

কী বললেন দিল্লির উপমুখ্যমন্ত্রী

কী বললেন দিল্লির উপমুখ্যমন্ত্রী

বৃহস্পতিবার বিজেপির তরফে একটি স্ট্রিং অপারেশনের ভিডিও ফুটেজ প্রকাশ করার পরেই সাংবাদিক সম্মেলন করেন দিল্লির উপমুখ্যমন্ত্রী মনীশ সিসোডিয়া। তিনি বলেন, 'আমি বিজেপিকে অবিলম্বে সিবিআইয়ের কাছে যাওয়ার জন্য এবং প্রমাণ হিসেবে এই ভিডিও ফুটেজটি উপস্থাপন করার জন্য অনুরোধ করছি। আমি চাই তদন্তকারী সংস্থা এই ভিডিও ফুটেজটির ওপর তদন্ত করুক। এই স্ট্রিং অপারেশনের সত্যতা থাকলে তদন্তকারী আধিকারিকরা আমাকে গ্রেফতার করুন।' তিনি বলেন, 'সিবিআই প্রথমে আমার বাড়িতে অভিযান চালায়। কিন্তু কিছু পায় না। এরপরেই আমার ব্যাঙ্কের লকারের তল্লাশি চালানো হয়। সেখানেও কিছু পাওয়া যায় না। এরপর বিজেপি আমার বিরুদ্ধে স্ট্রিং অপারেশনের ভিডিও ফুটেজ নিয়ে এসেছে।'

সরকার পতনের চেষ্টা করছে বিজেপি

সরকার পতনের চেষ্টা করছে বিজেপি

মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল বলেন, বিজেপি এখনও পর্যন্ত দেশের একাধিক রাজ্যে বেশ কয়েকটি সরকারের পতন ঘটিয়েছে। তারমধ্যে রয়েছে, গোয়া, কর্ণাটক, মহারাষ্ট্র, অসম, মধ্যপ্রদেশ, বিহার, অরুণাচলপ্রদেশ, মনিপুর ও মেঘালয়। শহরে একজন সিরিয়াল কিলার রয়েছেন, যে একের পর এক খুন করে চলেছেন। খুনের জন্য সিরিয়াল কিলার জনগণের সরকারকে বেছে নিচ্ছে। বিজেপি একের পর এক জনগণের সরকারের পতন ঘটাচ্ছে। আপ সুপ্রিমো বলেন, বিজেপি এখনও পর্যন্ত ২৭৭ জন বিধায়ককে কিনেছে। তিনি বলেন, আপের ৪০ জন বিধায়ককে কিনতে চাইছে বিজেপি। যদিও আপের ক্ষেত্রে বিজেপি বিধায়ক কিনতে ব্যর্থ হয়েছেন।

অরবিন্দ কেজরিোয়ালের অভিযোগ

অরবিন্দ কেজরিোয়ালের অভিযোগ

সামনেই গুজরাতে বিধানসভা নির্বাচন। সেই নির্বাচনে আপ প্রতিদ্বন্দ্বিতা করছে। তাতেই বিজেপি ভয় পেতে শুরু করেছে। আপকে চাপে রাখতে বিজেপি সরকার দিল্লির একের পর এক মন্ত্রীর বিরুদ্ধে তদন্ত শুরু করেছে বলে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল জানিয়েছেন। পাশাপাশি তিনি অভিযোগ করেছেন, বিজেপি আপ সরকারের পতন চাইছে। সেই কারণে একের পর এক আপ মন্ত্রীর ওপর চাপ প্রয়োগ করতে শুরু করেছে। যাতে চাপ সহ্য করতে না পেরে দিল্লির মন্ত্রীরা আপ ছেড়ে বিজেপিতে যোগ দেন। তিনি মন্তব্য করেছেন, পঞ্জাব বিধানসভায় আপের জয়ের পর থেকেই বিজেপির আতঙ্ক বাড়তে শুরু করেছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+